সোমবার, ২৭ Jul ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ইঞ্জিনের সংকটে কমেছে পণ্য সরবরাহ, বেড়েছে রাজস্ব বন্যায় কক্সবাজারে ২৩ মৃত্যু, ক্ষতিগ্রস্ত প্রায় দেড় লাখ মানুষ বান্দরবান-রাঙ্গুনিয়া সড়কে সেতু ধসে পানিবন্দি ১১ হাজার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন সাতকানিয়া নৌকায় ভাসিয়ে মুমূর্ষু রোগীদের হাসপাতালে নিয়ে আসছেন স্বজনেরা  চট্টগ্রামে বন্যায় ভেসে গেছে ৯৯৩৩টি পুকুর-দিঘির মাছ,ক্ষতি হয়েছে ৯১ কোটি ৪১ লাখ ৫৩ হাজার টাকা চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৪৮ কিলোমিটার গ্রামীণ সড়ক পানিবন্দী মানুষের চরম খাদ্য বিশুদ্ধ পানির সংকট বিত্তশালী সামর্থ্যবানদের কাছে আর্তনাদ অটোরিকশা উদ্ধারের নামে পুলিশ প্রশাসনের নামে টাকা আত্মসাধ করল কথিত সাংবাদিক ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫

চারঘাটে জেলা ডিবির অভিযানে ইয়াবা ও হেরোইনসহ গ্রেপ্তার ৩

রাজশাহী প্রতিনিধি:

রাজশাহী জেলা ডিবি পুলিশের অভিযানে ১০০ পিছ ইয়াবা ও ২০ গ্রাম হেরোইনসহ ৩ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। গত (২৩ ফেব্রুয়ারি) রাজশাহীর চারঘাট মোক্তারপুর ঘুনপাড়া গ্রাম হতে রাত ৯ টার দিকে তাদের গ্রেপ্তার করে জেলার ডিবি পুলিশ।

সোমবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ রফিকুল আলম।

গ্রেফতারকৃত অভিযুক্তের নাম ১। মোছাঃ তাজমিরা বেগম (৩০), ২। মোঃ রনি (৪৫) ও ৩। মোঃ রিপন সরদার (৪৫)। মোছাঃ তাজমিরা বেগম রাজশাহী জেলার চারঘাট থানার মোক্তারপুর ঘুনপাড়া গ্রামের মোঃ রাকিবুল ইসলাম রাকিবের স্ত্রী,  মোঃ রনি রাজশাহী মহানগরের বেলপুকুর থানাধীন বড় ধাদাস গ্রামের মৃত আব্দুল হাকিমের ছেলে এবং মোঃ রিপন সরদার রাজশাহী মহানগরের কাটাখালী থানাধীন টাঙ্গন গ্রামের মোঃ নকির সরদারের ছেলে।

ঘটনা সূত্রে জানা গেছে, রাজশাহী জেলা ডিবি’র এসআই মোঃ মেহেদী হাসান ফোর্স-সহ গত ২৩ ফেব্রুয়ারি রাতে চারঘাট থানার খুদির বটতলা বাজার ও তার সন্নিহিত এলাকায় মাদক উদ্ধারের জন্য নিয়োজিত ছিলো।

এসময় তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, চারঘাট থানাধীন মোক্তারপুর ঘুনপাড়া গ্রামস্থ অভিযুক্ত মোছাঃ তাজমিরা বেগমের বসতবাড়ির সামনে পাঁকা রাস্তার সম্মুখে কয়েকজন মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছিলো।

এমন সংবাদের ভিত্তিতে রাজশাহী জেলার ডিবি পুলিশের এসআই মোঃ মেহেদী হাসানের নেতৃত্বে ডিবি পুলিশ রাতে অভিযান পরিচালনা করে।

এসময় ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল হতে দৌড়ে পালানোর সময় মাদক কারবারি তাজমিরা বেগমের দেহ তল্লাশি করে তার পরিহিত পায়জামায় বিশেষ কায়দায় লাগানো ডান পকেট হতে একটি স্বচ্ছ পলিথিনে মুখবন্ধ অবস্থায় অবৈধ মাদকদ্রব্য হেরোইন ২০ গ্রাম এবং একইভাবে বাম পকেটে হতে একটি সাদা পলিথিনে গিটদ্বারা মোড়ানো অবৈধ মাদকদ্রব্য ১০০ পিছ ইয়াবা ট্যাবলেট-সহ তাদেরকে গ্রেফতার করে।

উল্লেখ্য, ইয়াবা উদ্ধারের ঘটনায় অভিযুক্ত চারঘাটের মাদককারবারি মোঃ রাকিবুল ইসলাম রাকিব নামের এক ব্যক্তি ঘটনাস্থল হতে কৌশলে পালিয়ে যায়। পলাতক অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। ইয়াবা উদ্ধারের এ ঘটনায় গ্রেফতারকৃত ও পলাতক অভিযুক্তদের বিরুদ্ধে রাজশাহী জেলার চারঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এ একটি মামলা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com