সোমবার, ২২ Jun ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
অধিক মুনাফার আশায় শত শত বস্তা পেঁয়াজ মজুতের অভিযোগ, পচে দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী চকরিয়ায় ‘সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি’র সভাপতি মনসুর মহসিন, সম্পাদক ইউসুফ কক্সবাজার সদর থানার অভিযানে অস্ত্র, ইয়াবা ও নগদ টাকাসহ আটক দুই সিএমপিতে ফের রদবদল— কোতোয়ালী, কর্ণফুলী ও সদরঘাটে নতুন ওসি লোহাগাড়ায় সাবেক ইউপি চেয়ারম্যান মৌলানা হেলাল উদ্দিন আটক রামিসা ধর্ষণ-হত্যার ঘটনায় রায়:পর্যবেক্ষণে যা বললেন বিচারক কক্সবাজারে ঘুষে চলছে শতাধিক অবৈধ ভাটা, সংরক্ষিত বনে ৩১ ইটভাটায় কাঠ পুড়িয়ে ইট উৎপাদন বড়লেখায় ডাকাতির চেষ্টা ও হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার শ্রীমঙ্গলে সাংবাদিকের বাসা থেকে চুরি ওয়া মালামাল উদ্ধার, কেয়ারটেকার গ্রেপ্তার শ্রীমঙ্গলে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন

চকরিয়ায় নবী হোছাইনের স্বীকারোক্তিতে অস্ত্র-কার্তুজ উদ্ধার

মোঃ সেলিম উদ্দিন খাঁন

চট্টগ্রামে গ্রেপ্তার চকরিয়ার সাহারবিল ইউনিয়নের চেয়ারম্যান নবী হোছাইনের স্বীকারোক্তি মোতাবেক দেশীয় তৈরি একনলা বন্দুক, একটি এলজি ও ৬ রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে পুলিশ।

নবী হোছাইন সাহারবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কোরালখালী গ্রামের হাবিবুর রহমানের ছেলে।সোমবার (১৭ ফেব্রুয়ারি) ভোররাতে সাহারবিল ইউনিয়নের কোরালখালী এলাকায় নবী হোছাইনের নিয়ন্ত্রণাধীন কলোনির একটি বাসার বাথরুম থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়।

থানা পুলিশ সূত্রে জানা যায়, গত ১৫ ফেব্রুয়ারি হত্যা, ডাকাতি, পুলিশ এসল্ট ও গরু চুরিসহ বিভিন্ন মামলায় ওয়ারেণ্টভুক্ত আসামি নবী হোছাইনকে চট্টগ্রাম মহানগরীর চকবাজার থানা পুলিশ গ্রেপ্তার করে। পরে তাকে চকরিয়া থানায় হস্তান্তর করা হয়।

থানা পুলিশ তার স্বীকারোক্তি মোতাবেক সাহারবিল ইউনিয়নের কোরালখালী এলাকায় নবী হোছাইনের নিয়ন্ত্রণাধীন কলোনির একটি বাসার বাথরুম থেকে একটি এক নলা বন্দুক, একটি এলজি ও ৬ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মনজুর কাদের ভূঁইয়া বলেন, হত্যা, ডাকাতি, পুলিশের উপর হামলা ও গরু চুরিসহ বিভিন্ন অপকর্মের হোতা নবী হোছাইন। তার স্বীকারোক্তি মোতাবেক অভিযান চালিয়ে কোরালখালী এলাকার একটি কলোনী থেকে দেশীয় তৈরী দুটি বন্দুক ও ৬ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

এ ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু হয়েছে। তাছাড়া তার বিরুদ্ধে এ পর্যন্ত ২২টি মামলা রয়েছে। কিছু মামলায় জামিনে থাকলেও অধিকাংশ মামলায় তার বিরুদ্ধে ওয়ারেন্ট রয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com