সোমবার, ২২ Jun ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
অধিক মুনাফার আশায় শত শত বস্তা পেঁয়াজ মজুতের অভিযোগ, পচে দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী চকরিয়ায় ‘সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি’র সভাপতি মনসুর মহসিন, সম্পাদক ইউসুফ কক্সবাজার সদর থানার অভিযানে অস্ত্র, ইয়াবা ও নগদ টাকাসহ আটক দুই সিএমপিতে ফের রদবদল— কোতোয়ালী, কর্ণফুলী ও সদরঘাটে নতুন ওসি লোহাগাড়ায় সাবেক ইউপি চেয়ারম্যান মৌলানা হেলাল উদ্দিন আটক রামিসা ধর্ষণ-হত্যার ঘটনায় রায়:পর্যবেক্ষণে যা বললেন বিচারক কক্সবাজারে ঘুষে চলছে শতাধিক অবৈধ ভাটা, সংরক্ষিত বনে ৩১ ইটভাটায় কাঠ পুড়িয়ে ইট উৎপাদন বড়লেখায় ডাকাতির চেষ্টা ও হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার শ্রীমঙ্গলে সাংবাদিকের বাসা থেকে চুরি ওয়া মালামাল উদ্ধার, কেয়ারটেকার গ্রেপ্তার শ্রীমঙ্গলে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন

সাবেক এমপি নদভীর দুদিনের রি’মা’ন্ড ম’ঞ্জু’র

মোঃ সেলিম উদ্দিন খাঁন

চট্টগ্রাম-১৫ (লোহাগাড়া-সাতকানিয়া) আসনের সাবেক সংসদ সদস্য আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীকে বিশেষ ক্ষমতা আইনের মামলায় জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ৬ষ্ঠ আদালতের বিচারক কাজী শরিফুল ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, গত বছরের ৪ নভেম্বর চট্টগ্রামে বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিবর্ষণ, বিস্ফোরণ, নারীদের শ্লীলতাহানির পাশাপাশি ধর্ষণ করে হত্যার হুমকির অভিযোগে ২৬৫ জনের নাম উল্লেখ করে একটি মামলা করেন মোহাম্মদ মোমেন হোসেন জয় নামে ব্যক্তি।

ওই মামলার এজাহারনামীয় আসামি সাবেক এমপি নদভী। এই মামলায় আজ বিকেলে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তাকে আদালতে তোলা হয়। শুনানি শেষে ফের তাকে কারাগারে নেওয়া হয়।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছিল, গত বছরের ৪ আগস্ট সকাল থেকে রাত পর্যন্ত বাদী বৈষম্যবিরোধী আন্দোলনে অংশগ্রহণ করেন। আসামিরা সিটি কলেজ থেকে ইসলামিয়া কলেজ মোড়সহ আশপাশের অলি-গলি থেকে তাদের হাতে থাকা বাঁশের লাঠি, কাঠের টুকরা, ইট-পাথর, লোহার রড ও আগ্নেয়াস্ত্র নিয়ে আন্দোলনকারীদের ওপর হামলা চালান।

একই সময় গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণ ঘটায় এবং সড়কের ওপর থাকা বাস, আটোরিকশা, মোটরসাইকেল ভাঙচুর করে আগুন ধরিয়ে দেন।এছাড়া আসামিরা আন্দোলনে অংশগ্রহণকারী নারী শিক্ষার্থীদের ধরে মারধর, অশ্লীল গালিগালাজ ও দৃষ্টিকটু ইঙ্গিত, শরীরের বিভিন্ন জায়গায় স্পর্শ করে হেনস্তা ও দলবদ্ধ ধর্ষণ করে প্রাণনাশের হুমকি দেন।

২০১৪ ও ২০১৮ সালে চট্টগ্রামের সাতকানিয়া-লোহাগাড়া আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন নদভী। তবে দ্বাদশ সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী হলেও স্বতন্ত্র প্রার্থীর কাছে তিনি হেরে যান। গত বছরের ১৫ ডিসেম্বর রাতে সাবেক এই সংসদ সদস্যকে রাজধানীর উত্তরা এলাকা থেকে আটক করে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com