মঙ্গলবার, ২৩ Jun ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
অধিক মুনাফার আশায় শত শত বস্তা পেঁয়াজ মজুতের অভিযোগ, পচে দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী চকরিয়ায় ‘সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি’র সভাপতি মনসুর মহসিন, সম্পাদক ইউসুফ কক্সবাজার সদর থানার অভিযানে অস্ত্র, ইয়াবা ও নগদ টাকাসহ আটক দুই সিএমপিতে ফের রদবদল— কোতোয়ালী, কর্ণফুলী ও সদরঘাটে নতুন ওসি লোহাগাড়ায় সাবেক ইউপি চেয়ারম্যান মৌলানা হেলাল উদ্দিন আটক রামিসা ধর্ষণ-হত্যার ঘটনায় রায়:পর্যবেক্ষণে যা বললেন বিচারক কক্সবাজারে ঘুষে চলছে শতাধিক অবৈধ ভাটা, সংরক্ষিত বনে ৩১ ইটভাটায় কাঠ পুড়িয়ে ইট উৎপাদন বড়লেখায় ডাকাতির চেষ্টা ও হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার শ্রীমঙ্গলে সাংবাদিকের বাসা থেকে চুরি ওয়া মালামাল উদ্ধার, কেয়ারটেকার গ্রেপ্তার শ্রীমঙ্গলে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন

লোহাগাড়ায় দেশীয় তৈরি একনলা বন্দুক ও ৬ রাউন্ড কার্তুজসহ আটক ১

মোঃ সেলিম উদ্দিন খাঁন বিশেষ প্রতিনিধি

লোহাগাড়া উপজেলায় একজনকে দেশীয় অস্ত্রসহ আটক করেছে থানা পুলিশ। এসময় তার কাছ থেকে একটি দেশীয় তৈরি একনলা বন্দুক ও ৬ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। আটককৃত আসামী হলেন উপজেলার আধুনগর ইউনিয়নের গর্জনিয়া পাড়ার মৃত আবুল হোসেনের পুত্র মো. রিপন (৩২)।

থানা সুত্রে জানা যায়, গত ৩ ফেব্রুয়ারি এলাকার মাদ্রাসায় অধ্যয়নরত নবম শ্রেণির এক শিশুকে অপহরণ করে নিয়ে গিয়ে আটক রিপন ও তার সহযোগীরা মিলে ভিকটিমকে ধর্ষণ ও মারধর করে উল্লেখ করে থানায় মামলা রুজু করা হয়।

থানার ভারপ্রাপ্ত (ওসি) আরিফুর রহমানের নির্দেশে গোপন সংবাদের ভিত্তিতে ১১ ফেব্রুয়ারি (মঙ্গলবার) রাত ১০টার দিকে থানায় কর্মরত এসআই মো. শরীফুল ইসলাম ও সঙ্গীয় পুলিশ ফোর্সদেরর সাথে নিয়ে উপজেলার আধুনগর ইউনিয়নের গর্জনিয়া পাড়ার মো. রিপনের বাড়িতে অভিযান চালিয়ে অস্ত্র ও কার্তুজসহ তাকে আটক করে থানার হেফাজতে নিয়ে আসা হয়।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আরিফুর রহমান জানান, ডেভিল হান্ট অংশ হিসেবে মঙ্গলবার রাতে পুলিশের একটি টিম আধুনগর গর্জনিয়া এলাকা থেকে লোহাগাড়া থানায় রুজুকৃত একটি অপহরণ ও ধর্ষণ মামলার আসামী রিপন কে আটক করতে সক্ষম হয়েছি।

তার কাছ থেকে একটি দেশীয় তৈরি একনলা বন্দুক ও ৬ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। ১২ ফেব্রুয়ারি আটক মো: রিপনকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে চট্টগ্রাম আদালতে সৌপর্দ করা হয়েছে বলেও তিনি জানান।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com