বুধবার, ২৪ Jun ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
খুলশীতে অবৈধ জুয়ার আসরের অভিযোগ, অসাধু কর্মকর্তাদের সম্পৃক্ততার গুঞ্জন চান্দগাঁও থানা জামায়াতের নির্বাচন বিভাগীয় দায়িত্বশীল সমাবেশে মুহাম্মদ উল্লাহ টেকনাফে দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীদের উদ্ধার ও চিকিৎসা সেবা দিল কোস্ট গার্ড চট্টগ্রামে আ.লীগের নাশকতা প্রতিরোধে এনসিপির মিছিল নাইক্ষ্যংছড়িতে অজ্ঞাত ব্যক্তির কঙ্কাল উদ্ধার মহাসড়কে বেপরোয়া দুই বাসের সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু পুলিশের বিশেষ ফোর্স মোবিলাইজেশন ড্রিল ও চেকপোস্ট কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কর্মসূচি ঠেকাতে রূপগঞ্জে বিক্ষোভ মিছিল সমাবেশ নবীনগরে গভীর রাতে বাড়ি থেকে তুলে নিয়ে ডাকাতি মামলায় ফাঁসানোর অভিযোগ: পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন অধিক মুনাফার আশায় শত শত বস্তা পেঁয়াজ মজুতের অভিযোগ, পচে দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী

রাজশাহীতে ভেঙে ফেলা হলো সাবেক মেয়র লিটনের বাড়ি

 

সোহেল রানা,রাজশাহী,প্রতিনিধি:

রাজশাহীতে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনের বাসভবনের একাংশ ভেঙে ফেলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে এক্সকাভেটর দিয়ে বাড়িটি ভাঙা হয়।

খায়রুজ্জামান লিটনের তিনতলা বাড়িটি রাজশাহী নগরের উপশহর এলাকায় অবস্থিত। বাড়িটি ভেঙে ফেলার সময় ক্ষুব্ধ জনতাকে দেখা যায়। বাড়ি ভাঙা দেখার জন্য অনেক সাধারণ মানুষও ভিড় করেন।

আজ শুক্রবার সকালে গিয়ে দেখা যায়, বাড়িটির সামনে দিয়ে যে পথচারী পার হচ্ছেন, তিনিই থেমে বাড়িটি দেখছেন। রিকশাচালক, পথচারী সবাই থেমে যাচ্ছেন বাড়ির সামনে।

এর আগে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর পরিবার নিয়ে আত্মগোপনে চলে যান খায়রুজ্জামান লিটন। ওই দিনই এ বাড়িতে হামলা করা হয়। বাড়ির সবকিছুই লুট হয়ে যায় সেদিন। পরের দিন বাড়িটির দরজা-জানালাও খুলে নিয়ে যেতে দেখা যায়। এর পর থেকে শুধু দালানটি দাঁড়িয়ে ছিল। গতরাতেই তার একাংশ ভেঙে ফেলা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com