শনিবার, ০৯ মে ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
“মাঠে ফিরলেই বদলাবে তরুণ সমাজ”— নবীনগরে দেড় লাখ টাকার ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করলেন এমপি অ্যাডভোকেট আব্দুল মান্নান সিলেটের ডিআইজি ও মৌলভীবাজারের পুলিশ সুপারকে বিদায় সংবর্ধনা  শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে মাদক বিক্রির ৫ লক্ষ টাকা উদ্ধার মৌলভীবাজারে এসএ পরিবহনের গাড়ী থেকে অর্ধ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ সিলেটের ডিআইজি ও মৌলভীবাজারের পুলিশ সুপারকে বিদায় সংবর্ধনা এলডিপি ছেড়ে এনসিপিতে যোগ দিলেন জাফর আহমদ চৌধুরী সিলেটের ডিআইজি ও মৌলভীবাজারের পুলিশ সুপারকে বিদায় সংবর্ধনা শ্রীমঙ্গলে চা বাগানের লেক থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার চা বাগানের হাসপালের সামনে থেকে অজগর উদ্ধার মৌলভীবাজারে ডিবির অভিযানে ইয়াবাসহ একাধিক মামলার আসামি আটক

আট হাজার ঘনফুট বনের বালু বনে মিশিয়ে দিল কক্সবাজার দক্ষিণ- উখিয়া রেঞ্জ কর্মকর্তা

মোঃ সেলিম উদ্দিন খাঁন বিশেষ প্রতিনিধি:

কক্সবাজারের উখিয়া উপজেলার সংরক্ষিত বনাঞ্চল থেকে ব্যবসার ‍উদ্দেশ্যে ৮ হাজার ঘনফুট বালু উত্তোলন করেছিল একটি চক্র। তবে উত্তোলিত সেই বালু আর নিয়ে যেতে পারেনি তারা। উপজেলা প্রশাসনের অভিযানে ওই বালু জব্দ করা হয়। শনিবার (২৫ জানুয়ারি) সকালে জব্দকৃত বালু পালংখালী ইউনিয়নের থাইংখালী চোরখোলা এলাকার বনে মিশিয়ে দিয়েছে কক্সবাজার দক্ষিণ বনবিভাগ। উখিয়া রেঞ্জ কর্মকর্তা শাহিনুর রহমানের নেতৃত্বে জব্দকৃত বালু বনে মিশিয়ে দেয়া হয়েছে।

বনবিভাগ সূত্র জানা যায়, গত ১৫ জানুয়ারি পালংখালী ইউনিয়নের থাইংখালী চোরাখোলা এলাকায় উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে ৮ হাজার ঘনফুট বালি জব্দ করা হয়৷ শনিবার সেই বালি লবণ মিশিয়ে বনে মিশিয়ে দেওয়া হয়েছে।অভিযানে উপস্থিত ছিলেন পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী, থাইংখালী বিট কর্মকর্তা বিলাশ দাশ, দৌছড়ি বিট কর্মকর্তা এমদাদুল হাসান রনি সহ প্রমুখ৷ থাইংখালী বিট কর্মকর্তা বিলাশ দাশ জানান, উখিয়া রেঞ্জের এই বিটে অবৈধ পাহাড় ও বালু উত্তলনের বিরুদ্ধে সবচেয়ে বেশি অভিযান পরিচালনা করায় প্রতিনিয়ত হুমকি দিয়ে যাচ্ছে একটি চক্র৷ তারপরও অভিযান বন্ধ করতে পারেনি৷ শনিবার জব্দকৃত বালিগুলোতে লবণ মিশিয়ে মাটিতে বিলিয়ে দিয়ে আসছি৷এবিষয়ে উখিয়া রেঞ্জ কর্মকর্তা শাহিনুর রহমান জানান, অবৈধ বালু উত্তোলনকারী ও পাহাড় খেকোর বিরুদ্ধে বনবিভাগ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে৷ তারই ধারাবাহিকতায় শনিবার চোরখোলা এলাকায় জব্দকৃত বালুগুলোতে লবণ মিশিয়ে বনে বিলিয়ে দেওয়া হয়েছে৷ এসব কাজের সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে৷ পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী জানান, আগে একটি সিন্ডিকেট পাহাড় এবং বালু নিয়ন্ত্রণ করতেন।

বর্তমানে আরেকটি পক্ষ নিয়ন্ত্রণ করছেন পাহাড় কাটা এবং বালু উত্তোলন। এসব বালু ও পাহাড় খেকোর বিরুদ্ধে বনবিভাগ নিয়মিত অভিযান ও মামলা দিয়েও বন্ধ করতে পারছেন না৷ এসব অবৈধ বালু উত্তোলন ও পাহাড় কাটা স্থায়ীভাবে বন্ধ করতে না পারলে বড় ধরনের হুমকির মুখে পড়তে হবে এই উপজেলার মানুষের।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com