বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
লামা ডলুছড়ি রেঞ্জ থেকে রাতের আঁধারে পাচার হচ্ছে অবৈধ ট্রাক ভর্তি কাঁচা বাঁশ কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৩৮ পরিবার পেল ১ কোটি টাকার অনুদান গ্রেপ্তারের পরদিন চট্টগ্রাম কারাগারে মারা গেলেন যুবলীগ নেতা খুলশীতে অবৈধ জুয়ার আসরের অভিযোগ, অসাধু কর্মকর্তাদের সম্পৃক্ততার গুঞ্জন চান্দগাঁও থানা জামায়াতের নির্বাচন বিভাগীয় দায়িত্বশীল সমাবেশে মুহাম্মদ উল্লাহ টেকনাফে দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীদের উদ্ধার ও চিকিৎসা সেবা দিল কোস্ট গার্ড চট্টগ্রামে আ.লীগের নাশকতা প্রতিরোধে এনসিপির মিছিল নাইক্ষ্যংছড়িতে অজ্ঞাত ব্যক্তির কঙ্কাল উদ্ধার মহাসড়কে বেপরোয়া দুই বাসের সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু পুলিশের বিশেষ ফোর্স মোবিলাইজেশন ড্রিল ও চেকপোস্ট কার্যক্রম

সাতকানিয়ায় কৃষি জমির টপসয়েল কর্তনের দায়ে ২০ হাজার টাকা‌ অর্থদণ্ড

মোঃ সেলিম উদ্দিন খাঁন বিশেষ প্রতিনিধি:

চট্টগ্রামের সাতকানিয়ায় কৃষি জমির টপসয়েল কাটার অপরাধে একজনকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। শনিবার (১১ জানুয়ারি) দুপুরে উপজেলার ছদাহা কেঁওচিয়া স্কুলের সামনে কৃষি জমির টপসয়েল কাটার বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এই দণ্ড দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিম।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তি উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের জনার কেঁওচিয়া এলাকার মৃত আলী হোসেনের ছেলে মিজানুর রহমান। অপরদিকে উপজেলার ধর্মপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে মাটি কাটার তথ্য পেয়ে অভিযান চালিয়ে একটি ডাম্পার জব্দ করা হয়।

অপর একটি ডাম্পার নিয়ে পালিয়ে যাওয়ার সময় উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার ও আনসার সদস্যদের চাপা দেয়ার চেষ্টা করে।সহকারী কমিশনার (ভূমি) ফারিস্তা করিম বলেন, মাটি কাটার খবর পেয়ে এক ব্যক্তিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া একটি ডাম্পার ট্রাক জব্দ করা হয়েছে।

অন্যদিকে শুক্রবার ভোরে উপজেলার এওচিয়া ইউনিয়নের ছনখোলা ও কেঁওচিয়া ইউনিয়নের তেমুহনি এলাকায় কৃষি জমির টপসয়েল কাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন বিশ্বাস।এসময় উপজেলা প্রশাসনের উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতকারীরা পালিয়ে যায়।

ঘটনাস্থল থেকে দুটি স্কেভেটর আটক করা হয় এবং পরবর্তীতে মাটি কাটার সাথে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা করার জন্য নির্দেশ প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন বিশ্বাস।অভিযানে উপজেলা ভূমি অফিসের কর্মচারীবৃন্দ, সাতকানিয়া থানার পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com