রবিবার, ১০ মে ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
আসছে বর্ষায় জলাবদ্ধতায় নগরবাসীকে ৭০-৮০ ভাগ এলাকা জলজট মুক্ত থাকবে: চসিক মেয়র চুনতি রেঞ্জের হারবাং বিট কর্মকর্তাসহ বনকর্মীদের ওপর হামলা বান্দরবান,লামায় অবৈধ ইটভাটায় অভিযান : ২ লাখ টাকা জরিমানা মারামারির পর বাস চালাচ্ছিলেন ‘উত্তেজিত’ চালক, দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪ আহত ২০ “মাঠে ফিরলেই বদলাবে তরুণ সমাজ”— নবীনগরে দেড় লাখ টাকার ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করলেন এমপি অ্যাডভোকেট আব্দুল মান্নান সিলেটের ডিআইজি ও মৌলভীবাজারের পুলিশ সুপারকে বিদায় সংবর্ধনা  শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে মাদক বিক্রির ৫ লক্ষ টাকা উদ্ধার মৌলভীবাজারে এসএ পরিবহনের গাড়ী থেকে অর্ধ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ সিলেটের ডিআইজি ও মৌলভীবাজারের পুলিশ সুপারকে বিদায় সংবর্ধনা এলডিপি ছেড়ে এনসিপিতে যোগ দিলেন জাফর আহমদ চৌধুরী

ভূঞাপুরে ছাত্রলীগের ৭৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মিছিল ও কেক কাটায় গ্রেফতার-১

খায়রুল খন্দকার টাঙ্গাইল :

টাঙ্গাইলের ভূঞাপুর নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও ঝটিকা মিছিল করায় বিশেষ অভিযান চালিয়ে হাসান আলী ওরফে আবু রায়হান নামে এক জনকে গ্রেপ্তার করেছে ভূঞাপুর থানা পুলিশ।

রবিবার (৫জানুয়ারী) রাতে পৌর শহরের ছাব্বিশা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে সোমবার (৬ জানুয়ারী) সকালে টাঙ্গাইল সদর থানায় তাকে সোর্পদ করে ভূঞাপুর থানা পুলিশ।

থানা সুত্রে জানা যায়, গ্রেফতারকৃত হাসান আলী ছাব্বিশা গ্রামের হামেদ আলীর ছেলে। তিনি বর্তমানে পৌর এলাকায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিভিন্ন কার্যক্রমের সাথেও জরিত থাকতো।

ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম রেজাউল করিম জানান, রবিবার রাতে হঠাৎ করেই একদল লোক ঝটিকা মিছিল বাহির করেন। হাসান আলী ওরফে আবু রায়হানসহ মিছিলে অংশ নেওয়া অনেকে নিষিদ্ধ ছাত্রলীগের ভূঞাপুর শাখার নেতাকর্মী।

তাদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মিছিলে অংশ নেওয়া শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় মামলা রয়েছে। ৫ আগস্ট সরকার পতনের পর তারা আত্মগোপনে ছিলো।

টাঙ্গাইল সদর থানার ১টি মামলায় রবিবার রাতে পৌরসভার ছাব্বিশা গ্রাম থেকে হাসান আলী ওরফে আবু রায়হানকে গ্রেফতার করা হয়। পরে আজ সকালে তাকে টাঙ্গাইল সদর থানায় সোর্পদ করা হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com