শুক্রবার, ২৪ Jul ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ইঞ্জিনের সংকটে কমেছে পণ্য সরবরাহ, বেড়েছে রাজস্ব বন্যায় কক্সবাজারে ২৩ মৃত্যু, ক্ষতিগ্রস্ত প্রায় দেড় লাখ মানুষ বান্দরবান-রাঙ্গুনিয়া সড়কে সেতু ধসে পানিবন্দি ১১ হাজার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন সাতকানিয়া নৌকায় ভাসিয়ে মুমূর্ষু রোগীদের হাসপাতালে নিয়ে আসছেন স্বজনেরা  চট্টগ্রামে বন্যায় ভেসে গেছে ৯৯৩৩টি পুকুর-দিঘির মাছ,ক্ষতি হয়েছে ৯১ কোটি ৪১ লাখ ৫৩ হাজার টাকা চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৪৮ কিলোমিটার গ্রামীণ সড়ক পানিবন্দী মানুষের চরম খাদ্য বিশুদ্ধ পানির সংকট বিত্তশালী সামর্থ্যবানদের কাছে আর্তনাদ অটোরিকশা উদ্ধারের নামে পুলিশ প্রশাসনের নামে টাকা আত্মসাধ করল কথিত সাংবাদিক ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫

খাগড়াছড়িতে ১৫ অবৈধ ইটভাটা বন্ধ ও সাড়ে ৮ লাখ টাকা জরিমানা

মোঃ সেলিম উদ্দিন খাঁন বিশেষ প্রতিনিধি:

খাগড়াছড়ির বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে ১৫ টি ইট ভাটা বন্ধ করেছে প্রশাসন। আজ সোমবার সদর উপজেলা, দীঘিনালা, পানছড়ি, রামগড়, মানিকছড়ি ও গুইমারায় অভিযান চালানো হয়।

সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) এ অভিযানের নেতৃত্ব দেন।এসময় অবৈধভাবে পরিচালনা করা ১৫ টি ভাটাকে প্রায় সাড়ে ৮ লাখ টাকা জরিমানা করা হয়। এর মধ্যে সদর উপজেলায় ৩টি, দীঘিনালায় ২টি, পানছড়িতে ২ টি এবং রামগড়ে ৪টি, গুইমারা ও মানিকছড়িতে ৪ টি ইট ভাটা বন্ধ ঘোষণা করা হয়।

বিষয়টি নিশ্চিতই করেছেন খাগড়াছড়ি জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হাসান মারুফ। এসময় অবৈধ ভাটায় অভিযান চালিয়ে প্রায় সাড়ে আট লক্ষ টাকা জরিমানা আদায় করেছে উপজেলা প্রশাসন।

খাগড়াছড়ি সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা সুজন চন্দ্র রায় বলেন, ‘অনুমোদন ছাড়া সেলিম এন্ড ব্রার্দাসসহ তিনটি ভাটায় বেআইনিভাবে পরিচালিত হচ্ছিল। জেলা প্রশাসনের নির্দেশ মোতাবেক অবৈধ ভাটা বন্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হল। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন, ২০১৩ অনুযায়ী দেড় লাখ টাকা জরিমানা প্রদান করা হয় ।

জরিমানা তাৎক্ষণিক আদায় করা হয়। পরে ফায়ার সার্ভিস পানি দিয়ে ইট ভাটার চুল্লির নিভিয়ে দেওয়া হয়।’খাগড়াছড়ির ইটভাটা মালিক সমিতির সমন্বয়ক মো.সেলিম বলেন, ‘হাইকোর্টের যে স্থগিতাদেশ রয়েছে তা আমরা এখনো অফিসিয়ালি পায়নি সেটা পেলে আমরা ইটভাটা চালাতে পারব।

আমরা পরিবেশ সম্মত ইটভাটা করার পরও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র পাচ্ছি না। ইটভাটার লাইন্সেস পাচ্ছি না। লাইন্সেস না থাকার কারণে প্রশাসন ভাটা বন্ধ করে দিচ্ছে।

’এ বিষয়ে খাগড়াছড়ি জেলা প্রশাসক মো.সহিদুজ্জামান জানান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের নির্দেশ মোতাবেক অবৈধ ভাটা বন্ধে অভিযান শুরু হয়েছে। অবৈধ সকল ভাটা বন্ধ করা হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com