শনিবার, ২৭ Jun ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫ পটিয়ার বাইপাস রোডে বাস-প্রাইভেটকারে মুখোমুখি সংঘর্ষ : আহত ৫ লামা ডলুছড়ি রেঞ্জ থেকে রাতের আঁধারে পাচার হচ্ছে অবৈধ ট্রাক ভর্তি কাঁচা বাঁশ কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৩৮ পরিবার পেল ১ কোটি টাকার অনুদান গ্রেপ্তারের পরদিন চট্টগ্রাম কারাগারে মারা গেলেন যুবলীগ নেতা খুলশীতে অবৈধ জুয়ার আসরের অভিযোগ, অসাধু কর্মকর্তাদের সম্পৃক্ততার গুঞ্জন চান্দগাঁও থানা জামায়াতের নির্বাচন বিভাগীয় দায়িত্বশীল সমাবেশে মুহাম্মদ উল্লাহ টেকনাফে দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীদের উদ্ধার ও চিকিৎসা সেবা দিল কোস্ট গার্ড চট্টগ্রামে আ.লীগের নাশকতা প্রতিরোধে এনসিপির মিছিল নাইক্ষ্যংছড়িতে অজ্ঞাত ব্যক্তির কঙ্কাল উদ্ধার

চট্টগ্রামের আনোয়ারায় ৪ কোটি টাকার ইয়াবাসহ গ্রেপ্তার ১

মো: সেলিম উদ্দিন খান বিশেষ প্রতিনিধি 

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের খোর্দ্দ গহিরা থেকে ১ লাখ ২৮ হাজার ৫০ পিস ইয়াবাসহ আব্দুল মান্নান (৪৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল শুক্রবার রাতে র‍্যাবের বিশেষ অভিযানে এই বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়, যার মূল্য প্রায় ৪ কোটি টাকা। আজ শনিবার দুপুরে এ ঘটনায় গ্রেপ্তার হওয়া ব্যক্তির বিরুদ্ধে আনোয়ারা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।

গ্রেপ্তার হওয়া আব্দুল মান্নান (৪৫) উপজেলার খোর্দ্দ গহিরা এলাকার মৃত ছালেহ আহম্মদের পুত্র।
র‍্যাব-৭-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নিয়াজ মোহাম্মদ চপল জানান, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের খোর্দ্দ গহিরা র‍্যাব-৭ অভিযান চালিয়ে মাদক কারবারি আবদুল মান্নানকে গ্রেপ্তারের পর তাঁর তথ্যমতে অভিযান চালিয়ে মান্নানের বসতঘরের খাটের নিচে দুইটি প্লাস্টিকের ব্যাগের ভেতর বিশেষ কায়দায় রাখা ১ লাখ ২৮ হাজার ৫০টি ইয়াবা জব্দ করা হয়েছে। আবদুল মান্নান প্রাথমিক জিজ্ঞাসাবাদে র‍্যাবের কাছে স্বীকার করেন দীর্ঘদিন ধরে তিনি মাদক কারবারি সিন্ডিকেটের মাধ্যমে সাগরপথে মিয়ানমার থেকে ইয়াবার চালান বহন করে নিয়ে আসতেন।

পরে সেগুলো চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলের মাদক কারবারিদের কাছে পাচার করে আসছিলেন। জব্দ করা ইয়াবার বাজারমূল্য আনুমানিক ৩ কোটি ৯০ লাখ টাকা বলে জানান তিনি। আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম দিদারুল ইসলাম জানান, র‍্যাব-৭-এর অভিযানে উপজেলার খোর্দ্দ গহিরা এলাকা থেকে ১ লাখ ২৮ হাজার ৫০টি ইয়াবাসহ আব্দুল মান্নান (৪৫) নামে এক ইয়াবা কারবারিকে গ্রেপ্তার করেছে। তাঁর বিরুদ্ধে শনিবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com