রবিবার, ২৮ Jun ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫ পটিয়ার বাইপাস রোডে বাস-প্রাইভেটকারে মুখোমুখি সংঘর্ষ : আহত ৫ লামা ডলুছড়ি রেঞ্জ থেকে রাতের আঁধারে পাচার হচ্ছে অবৈধ ট্রাক ভর্তি কাঁচা বাঁশ কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৩৮ পরিবার পেল ১ কোটি টাকার অনুদান গ্রেপ্তারের পরদিন চট্টগ্রাম কারাগারে মারা গেলেন যুবলীগ নেতা খুলশীতে অবৈধ জুয়ার আসরের অভিযোগ, অসাধু কর্মকর্তাদের সম্পৃক্ততার গুঞ্জন চান্দগাঁও থানা জামায়াতের নির্বাচন বিভাগীয় দায়িত্বশীল সমাবেশে মুহাম্মদ উল্লাহ টেকনাফে দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীদের উদ্ধার ও চিকিৎসা সেবা দিল কোস্ট গার্ড চট্টগ্রামে আ.লীগের নাশকতা প্রতিরোধে এনসিপির মিছিল নাইক্ষ্যংছড়িতে অজ্ঞাত ব্যক্তির কঙ্কাল উদ্ধার

সাতকানিয়ায় ডিবি পরিচয়ে আ.লীগ নেতার বাড়িতে ডাকাতি

মোঃ সেলিম উদ্দিন খাঁন বিশেষ প্রতিনিধি:

চট্টগ্রামের সাতকানিয়ায় ডিবি পুলিশ পরিচয় দিয়ে এক আওয়ামী লীগ নেতার বাড়ি ডাকাতি করেছে দুর্বৃত্তরা। সোমবার (১৮ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৩ টার দিকে উপজেলার উত্তর কালিয়াইশ গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগীর স্ত্রী বাদী হয়ে অজ্ঞাত ৭ জনকে আসামি করে থানায় অভিযোগ দায়ের করেছেন।

জানা যায়, দেলোয়ার হোসেন স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত। সোমবার দিবাগত রাত একটার দিকে সাতকানিয়া থানা পুলিশের একটি দল তাকে গ্রেপ্তারের উদ্দেশ্যে তার বাড়িতে অভিযান চালায়। বাড়িতে তাকে না পেয়ে ফিরে যায় পুলিশ।

এর ২ ঘণ্টা পর ডিবি পুলিশ পরিচয়ে কয়েকজন লোক আবার দরজা খুলতে বলেন। এসময় দেলোয়ার হোসেনের শাশুড়ি আফিয়া আরা বেগম দরজা খুললে দেখেন মুখোশ পরা অজ্ঞাত ৭ যুবক অবস্থায় ঘরে প্রবেশ করে। এরপর তারা ওই আওয়ামী লীগ নেতার স্ত্রী নিলু আকতার ও তার মেয়ে সাইমার মোবাইল ফোন কেড়ে নেয়। পরে দুর্বৃত্তরা শয়ন কক্ষে ঢুকে আলমারি থেকে ২ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ১ লাখ টাকা নিয়ে যায়।

তবে যাওয়ার সময় কেড়ে নেওয়া মোবাইল ফোন দুটি টেবিলে রেখে যায়। নিলু আকতার বলেন, ‘আমাদের বাসায় প্রথমে পুলিশ এসে আমার স্বামীর খোঁজে তল্লাশি চালায়। এর প্রায় ২ ঘণ্টা পর ডিবি পুলিশ পরিচয় দিয়ে আরেক দল লোক এসে দরজা খুলতে বলেন। আমার মা সরল বিশ্বাসে দরজা খুললে তারা আমার বাসায় প্রবেশ করে তল্লাশির নামে স্বর্ণালংকার ও নগদ অর্থ লুট করে নিয়ে যায়।

এই ঘটনায় ৭ জনকে আসামি করে সাতকানিয়া থানায় অভিযোগ দায়ের করেছি।’আ.লীগ দম্পতির মেয়ে সাইমা বলেন, ‘তারা প্রত্যেকে কালো কাপড়ের মুখোশ পরা ছিল। ডিবি পুলিশ পরিচয় দিয়ে বাসায় প্রবেশ ঢুবে স্বর্ণালংকার ও নগদ অর্থ নিয়ে যাচ্ছে কেন জিজ্ঞেস করলে তারা আমাদের গালিগালাজ ও হুমকি প্রদান করেন। বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছি আমরা।

সাতকানিয়া থানার উপ-পরিদর্শক মং থোয়াই হ্লা চাকমা বলেন, ‘বিশ্বস্ত সূত্রে আমরা জানতে পারি আওয়ামী লীগ নেতা দেলোয়ার হোসেন ওই বাসায় অবস্থান করছেন। তারই পরিপ্রেক্ষিতে আমরা ওই বাসায় তল্লাশিচালিয়েছি। এরপর তাকে না পেয়ে আমরা ফিরে আসি।’

সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ মো. মোস্তফা কামাল খাঁন বলেন,‘ডিবি পুলিশ পরিচয়ে বাসা থেকে স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুটের ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com