সোমবার, ১১ মে ২০২৬, ০১:১৩ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক চার লেনে উন্নীত করা কেবল একটি সাময়িক সমাধান নয় আসছে বর্ষায় জলাবদ্ধতায় নগরবাসীকে ৭০-৮০ ভাগ এলাকা জলজট মুক্ত থাকবে: চসিক মেয়র চুনতি রেঞ্জের হারবাং বিট কর্মকর্তাসহ বনকর্মীদের ওপর হামলা বান্দরবান,লামায় অবৈধ ইটভাটায় অভিযান : ২ লাখ টাকা জরিমানা মারামারির পর বাস চালাচ্ছিলেন ‘উত্তেজিত’ চালক, দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪ আহত ২০ “মাঠে ফিরলেই বদলাবে তরুণ সমাজ”— নবীনগরে দেড় লাখ টাকার ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করলেন এমপি অ্যাডভোকেট আব্দুল মান্নান সিলেটের ডিআইজি ও মৌলভীবাজারের পুলিশ সুপারকে বিদায় সংবর্ধনা  শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে মাদক বিক্রির ৫ লক্ষ টাকা উদ্ধার মৌলভীবাজারে এসএ পরিবহনের গাড়ী থেকে অর্ধ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ সিলেটের ডিআইজি ও মৌলভীবাজারের পুলিশ সুপারকে বিদায় সংবর্ধনা

মশা নিধনে বরাদ্দ বাড়লেও চট্টগ্রামে কমেনি উপদ্রব’নিধনে উদাসীন সিটি করপোরেশন”

মোঃ সেলিম উদ্দিন খাঁন বিশেষ প্রতিনিধি:

চট্টগ্রাম নগরীতে ব্যয় বাড়ে, মশা মরে না! মশা নিধনে এক বছরে চট্টগ্রাম সিটির বরাদ্দ চার গুণ বাড়লেও কমেনি মশার উপদ্রব।

কার্যকর উদ্যোগ না থাকায় বরাদ্দ বাড়ার সুফল মিলছে না বলে অভিযোগ করছে নগরবাসী। আর নগরবিদেরা বলছেন, ডেঙ্গুর প্রকোপ কমাতে সিটি করপোরেশনের সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা নেই। তবে নতুন মেয়র বলছেন, মশা নিয়ন্ত্রণে নতুন কার্যকর ওষুধ কেনার উদ্যোগ নেওয়া হয়েছে।

এই মৌসুমে চট্টগ্রামে সাড়ে তিন হাজার রোগীর ডেঙ্গু শনাক্ত হয়েছে। এর মধ্যে অক্টোবর থেকে গত দেড় মাসে আক্রান্ত হয়েছে প্রায় দুই হাজার, মৃত্যু হয়েছে ১৯ জনের। এমন পরিস্থিতিতে ডেঙ্গু নিয়ে আতঙ্কে নগরবাসী।চট্টগ্রাম সিটি করপোরেশনের তথ্য বলছে, ২০২২-২০২৩ অর্থবছরে মশা নিধনে করপোরেশনের ব্যয় হয় ৯০ লাখ টাকা।

২০২৩-২০২৪ অর্থবছরে এ বরাদ্দ চার গুণেরও বেশি বাড়িয়ে করা হয় ৩ কোটি ৯৮ লাখ টাকা।তবে মশা নিধনে এখনও কার্যকর কোনো কর্মসূচি নেই বলে অভিযোগ করছে নগরবাসী। চলতি মাসেই দায়িত্ব নেওয়া চট্টগ্রাম সিটি করপোরেশনের নতুন মেয়র ডাক্তার শাহাদাৎ হোসেন জানালেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে গুরুত্ব দেওয়া হচ্ছে।

মশা মারতে নতুন ওষুধ কেনাসহ বেশ কিছু কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।এ বিষয়ে নগর পরিকল্পনাবিদ দেলোয়ার মজুমদার বলছেন, মশা কমানোর বিষয়ে কোনো গবেষণা নেই সিটি করপোরেশনের।

ডেঙ্গু নিয়ন্ত্রণে আরও গুরুত্ব বাড়ানো উচিত।চলতি মৌসুমে চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন অন্তত ৩৪ জন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com