মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:০০ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
শ্রীমঙ্গলে বই পড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করলেন এমপি হাজী মুজিব মহাদেবপুরে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ৪০ লাখ টাকার মাছের ক্ষতি ধামইরহাটে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবক নিহত, আহত ১ প্রতিপক্ষকে ফাঁসাতে সাড়ে ৩ বছরের মেয়েকে হত্যা, বাবার মৃত্যুদণ্ড রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে বাহিনীর পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর শ্রীমঙ্গলে মাদ্রাসাছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নওগাঁয় ‘নিজের বলার মতো একটা গল্প’ ফাউন্ডেশনের ফিজিক্যাল মিটআপ শ্রীমঙ্গলে ওয়ারেন্টভুক্তসহ ৪ আসামি গ্রেপ্তার শ্রীমঙ্গলে ৩ কোটি টাকার ভারতীয় কসমেটিকস ও শাড়ি জব্দ দুই ম্যাচ নয়, তিন ম্যাচের টেস্ট সিরিজ চান গম্ভীর

লোহাগাড়ায় যৌথবাহিনীর অভিযানে মাদকদ্রব্য দেশীয় অস্ত্রসহ আটক ২

মোঃ সেলিম উদ্দিন খাঁন বিশেষ প্রতিনিধি:

চট্টগ্রামের লোহাগাড়ায় মাদক নির্মূল ও জড়িতদের আটক করার ব্যাপারে সেনাবাহিনীর জোরদার অভিযান অব্যাহত রয়েছে। অভিযানের ধারাবাহিকতায় পুণরায় ১৫ নভেম্বর সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কলাউজান ৩ নং ওয়ার্ডস্থ রাবার ড্যাম এলাকার হিন্দু পাড়া ও আমিরাবাদ ইউনিয়নে ৮ নং ওয়ার্ডস্থ হাঁছির পাড়া এলাকায় অভিযান চালান লোহাগাড়া সেনা ক্যাম্প কমান্ডার মেজর মুহাম্মদ সাঈদ হাসান’র নেতৃত্বে সেনা সদস্যরা। সাথে ছিলেন থানার এসআই মোঃ মাসুদ আলম।

অভিযান চলাকালে সর্বমোট ১শত ২০ লিটার চোলাই মদ, ৩ কেজি ৪শত গ্রাম গাঁজা এবং ছোট-বড় ১০ টি চাকু-চাপাতি উদ্ধারসহ পৃথক ২ স্থান থেকে ২ জনকে আটক করা হয়েছে। আটককৃত কলাউজানের রাবার ড্যাম সংলগ্ন হিন্দু পাড়ার বিমল দাশ’র পুত্র বিপ্লব দাশ প্রকাশ টিস্যু দাশ’র (৪৮) বাড়ি তল্লাশী করে তার কাছ থেকে ১ শত ২০ লিটার চোলাই মদ ও ১০টি ধারালো চাকু-চাপাতি উদ্ধার করা হয়েছে।

অপর এলাকা অর্থাৎ আমিরাবাদ ইউনিয়নের ৮ নং ওয়ার্ডস্থ হাঁছির পাড়ায় অভিযান চালিয়ে ওই পাড়ার মৃত নুরুল কবির’র পুত্র আবদুর রশিদ প্রকাশ দুলা মিয়া (৫০) কে ৩ কেজি ৪ শত গ্রাম গাঁজাসহ হাতেনাতে আটক করেন। পরবর্তীতে উদ্ধারকৃত মাদকদ্রব্য ও চাকু-চাপাতিসহ আটককৃতদেরকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

লোহাগাড়া থানার ওসি আরিফুর রহমান জানান, গাঁজা, মদ ও চাকু-চাপাতিসহ আটককৃত ২ জনের বিরুদ্ধে থানায় পৃথক ২ টি মামলা রুজুর বিষয় প্রক্রিয়াধীন রয়েছে বলে উল্লেখ করেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com