মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
শ্রীমঙ্গলে বই পড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করলেন এমপি হাজী মুজিব মহাদেবপুরে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ৪০ লাখ টাকার মাছের ক্ষতি ধামইরহাটে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবক নিহত, আহত ১ প্রতিপক্ষকে ফাঁসাতে সাড়ে ৩ বছরের মেয়েকে হত্যা, বাবার মৃত্যুদণ্ড রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে বাহিনীর পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর শ্রীমঙ্গলে মাদ্রাসাছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নওগাঁয় ‘নিজের বলার মতো একটা গল্প’ ফাউন্ডেশনের ফিজিক্যাল মিটআপ শ্রীমঙ্গলে ওয়ারেন্টভুক্তসহ ৪ আসামি গ্রেপ্তার শ্রীমঙ্গলে ৩ কোটি টাকার ভারতীয় কসমেটিকস ও শাড়ি জব্দ দুই ম্যাচ নয়, তিন ম্যাচের টেস্ট সিরিজ চান গম্ভীর

লোহাগাড়ায় যৌথ অভিযানে ধারালো অস্ত্র ও মাদকসহ আটক -৪

মোঃ সেলিম উদ্দিন খাঁন বিশেষ প্রতিনিধি:

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের হাজ্বীর পাড়া প্রকাশ কসাই পাড়ায় যৌথ বাহিনীর অভিযানে ধারালো অস্ত্র, মাদকদ্রব্য ও মোবাইলসহ ৪ জনকে আটক করেছে যৌথ বাহিনীর সদস্যরা।
বুধবার (১৩ নভেম্বর) সন্ধ্যা ৬ টায় এ অভিযান পরিচালনা করেন লোহাগাড়া সেনা ক্যাম্প কমান্ডার মেজর মুহাম্মদ সাঈদ হাসান ও থানার এসআই শরিফুল ইসলাম পিপিএম (বার) এর নেতৃত্বে সেনা বাহিনী ও পুলিশ বাহিনীর সদস্যরা। অভিযানে চোরাই মোবাইল সেট ১০ টি, ধারালো অস্ত্র ১২ টি, গাঁজা, ইয়াবা, ফয়েল পেপার, দেশীয় মদসহ বাড়িঘর তল্লাশী চালিয়ে উক্ত ৪ জনকে আটক করা হয়। আটককৃতরা হল যথাক্রমে মোহাম্মদ হোছন (৪০)। সে সাতকানিয়া উপজেলার বোয়ালিয়া পাড়ার মৃত আবুল হোসন’র পুত্র। আমিনুল ইসলাম (৪৫)। সেও সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের মৃত জিয়াবুল হক’র পুত্র। অপর ২ জন হল কামাল উদ্দীন (৪০), পিতা আবদুল শুক্কুর, মোঃ এরশাদ (২১), পিতা রফিক উদ্দীন। তাদের উভয়ের বাড়ি বড়হাতিয়া ইউনিয়নের বর্তমান হাজীর পাড়ায়।লোহাগাড়া সেনা ক্যাম্প কমান্ডার মেজর মুহাম্মদ সাঈদ হাসান জানান, গুপন তথ্যের ভিত্তিতে সেনা ও পুলিশ বাহিনীর যৌথ অভিযানে উল্লেখিত ৪ জনকে ধারালো অস্ত্র, চোরাই মোবাইল সেট ও মাদকদ্রব্যসহ আটক করা হয়েছে।
লোহাগাড়া থানার ওসি আরিফুর রহমান জানান, আটককৃতদের বিরুদ্ধে থানায় মাদক ও অস্ত্র আইনে পৃথক ২ টি মামলা রুজু হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com