শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
প্রশাসনকে সততা ও দক্ষতার সাথে দায়িত্ব পালনের নির্দেশ: ভূমিমন্ত্রীর নেত্রকোনা পৌরসভার প্রশাসক আরিফুল ইসলাম সরদারের প্রচেষ্টায় পৌরসভার প্রতিটি দপ্তরে কাজে গতি ও এসেছে স্বচ্ছতা চাঁপাইনবাবগঞ্জে বাহারি পসরায় সেজেছে ইফতার বাজার নওগাঁ সদর গোয়ালি গ্রামে গৃহবধু ইয়াসমিনের রহস্যজনক মৃত্যু, স্বামী পলাতক নওগাঁর মান্দা থানার বিশেষ অভিযানে মাদকবিরোধী অভিযানে ৩ কেজি গাঁজাসহ দুইজন গ্রেফতার ড্রামট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল বাবার, মৃত্যুর সাথে লড়ছে সন্তান দলীয় সংকীর্ণতা পরিহার করে অন্তর্ভুক্তিমূলক রাজনীতির আহ্বান: ডা. শফিকুর রহমান মেক্সিকান নেভি-এর অভিযানে ৪ হাজার কেজি কোকেনসহ সাবমেরিন আটক চট্টগ্রামকে বিলবোর্ডমুক্ত করার ঘোষণা: কাজীর দেউরীতে উচ্ছেদ অভিযানে মেয়র ডা. শাহাদাত হোসেন নওগাঁ আওয়ামীলীগের অফিসের সামনে জাতীয় পতাকা হাতে নিয়ে জয় বাংলা স্লোগান দিল-নেতাকর্মীরা

অফিস উপস্থিতি নিশ্চিতে পর্যটন কর্পোরেশনের কঠোর নির্দেশনা

অনলাইন ডেস্ক :

নির্ধারিত সময়ে অফিসে উপস্থিতি ও অফিস ত্যাগের বিষয়ে কঠোর নির্দেশনা দিয়েছে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন (বাপক)। আদেশ অমান্যে বিধান অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে।

মঙ্গলবার বাপকের মহাব্যবস্থাপক (প্রশাসন) মোহাম্মদ সফিউজ্জামান ভূঁইয়া স্বাক্ষরিত অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়।

আদেশে বলা হয়েছে, সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বাংলাদেশ পর্যটন করপোরেশন, প্রধান কার্যালয়ের সকল বিভাগ/শাখায় কর্মরত কর্মকর্তা/কর্মচারীদের সকাল ৯টার মধ্যে অফিসে উপস্থিতি নিশ্চিতকরণ এবং বিকেল ৫টার আগে অফিস ত্যাগ না করার জন্য নির্দেশক্রমে অনুরোধ জানানো হলো।

হাজিরা স্বাক্ষর প্রদানের পাশাপাশি অফিসের প্রধান ফটকের ডিজিটাল হাজিরা সিস্টেম ব্যবহার করে আগমন ও বহির্গমন নিশ্চিত করার জন্য অনুরোধ করা হলো।

আদেশটি অমান্য করলে ‘সরকারি কর্মচারী (নিয়মিত উপস্থিতি) বিধিমালা, ২০১৯’ এর বিধান অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয়েছে। তবে বিশেষ প্রয়োজনে অফিস চলাকালীন স্ব স্ব বিভাগ/শাখার নিয়ন্ত্রণকারী কর্মকর্তার যথোপযুক্ত অনুমোদন সাপেক্ষে কর্মস্থল ত্যাগ করা যাবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com