বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ভূঞাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জয়পুরহাটে আদিবাসী কিশোরের মরদেহ সমাধিতে বাধা, হামলায় আহত ৩ শ্রীমঙ্গলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী মহাদেবপুরে গভীর রাতে বাড়িতে ডাকাতির অভিযোগ, আহত ১ শ্রীমঙ্গলে দুর্লভ প্রজাতির ‘সাইবোল্ডস ওয়াটার স্নেক’ উদ্ধার কদমতলী থানা প্রেসক্লাবের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল শ্রীমঙ্গলে বই পড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করলেন এমপি হাজী মুজিব মহাদেবপুরে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ৪০ লাখ টাকার মাছের ক্ষতি ধামইরহাটে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবক নিহত, আহত ১

যারা ক্ষমতায় আসে,তারাই পুলিশকে ব্যবহার করে’জ্ঞানে কম মানে বেশি,তারাই পুলিশের পদোন্নতি পায়’বঞ্চিত হয়েছেন সৎ-পেশাদার অফিসাররা নূর মোহাম্মদ,সাবেক আইজি

মোঃ সেলিম উদ্দিন খান জেলা প্রতিনিধি:

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর সারা দেশের থানাগুলোতে হামলার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় থানা থেকে পালিয়ে যান পুলিশ সদস্যরা।

এখনও পর্যন্ত কাজে ফেরেননি অনেকেই। এরমধ্যে চাকরিও হারিয়েছেন আইজিপিসহ উচ্চপদের অনেক কর্মকর্তাই।

আওয়ামী লীগ সরকারের টানা ১৫ বছরের শাসনামলে পুলিশে নিয়োগ হয়েছে প্রায় ১ লাখ ২০ হাজার। এ সময় বরাদ্দ বেড়েছে ৪৩৩ শতাংশ।

ক্যাডার কর্মকর্তাদের জন্য উচ্চ পর্যায়ের ১৭৮টি নতুন পদ তৈরি হয়। তবে অভিযোগ আছে, জনবল নিয়োগের বড় অংশই দলীয় ও রাজনৈতিক বিবেচনায়।

বিশেষজ্ঞরা বলছেন, রাজনৈতিক দলগুলোর প্রভাবমুক্ত করতে না পারলে পুলিশের সংস্কার টিকিয়ে রাখা যাবে না।

আর বাহিনীর সাবেকরা বলছেন, ২০০৮ সালের পর পুলিশে সংস্কারের নামে শুধু পদ আর সুযোগ সুবিধাই বাড়ানো হয়েছে। সাবেক কর্মকর্তারা বলছেন, বাহিনীতে নিয়োগ, পদোন্নতি ও বদলির ক্ষেত্রে কোন নীতিমালা নেই।

রাজনৈতিক পরিচয় ও এলাকা—এই দুই বিবেচনায় চলে পোস্টিং। রাজনৈতিক সরকারের অধীনে স্বাধীনভাবে কাজ না করায় পেশাদার বাহিনী হিসেবে সুনাম হারাচ্ছে পুলিশ।

সাবেক আইজিপি নূর মোহাম্মদ দৈনিক বাংলাদেশ প্রতিদিন খবর কে বলেন, ‘এই যে এত কিছুর পর আমরা এখন সংস্কারের কথা বলছি।

দেশ স্বাধীন হলো ৫৩ বছর, আমরা পুলিশের একই রকমের কার্যক্রম দেখে আসছি। কোনো পরিবর্তন নেই। যখন যারা ক্ষমতায় এসেছে, তারা পুলিশকে ব্যবহার করেছে।

আইনবহির্ভূত কর্মকাণ্ড এগুলো কিন্তু করা হয়েছে। এগুলোর দায় সকলকে নিতে হবে।’

বাহিনীকে সংস্কারে, স্বাধীন পুলিশ কমিশন গঠনের পাশাপাশি পুলিশ অভিযোগ কমিশন করার তাগিদ দিচ্ছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, ‘২০০৭ সালের যে খসড়া আছে, আমরা মনে করি সেটিকে যুগোপযোগী করে ঢেলে সাজাতে হবে।

এই সরকারের সময়ই আইনটির সংস্কার সম্পন্ন করা উচিত। নির্বাচনের পর সংসদে সেই আইনটিকে পাশ করা হবে এই নিশ্চয়তা দেওয়া উচিত।’

ডিএমপির অপরাধ ও গোয়েন্দা বিভাগের গুরুত্বপূর্ণ পদ এবং রেঞ্জ ডিআইজি, এসপি, ওসি পদে ১৫ বছরে ঘুরেফিরে নির্দিষ্ট জেলার কিছু কর্মকর্তারই পদায়ন হয়েছে। বঞ্চিত হয়েছেন সৎ-পেশাদার অফিসাররা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com