সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামে মেসাজ পার্লারের আড়ালে অসামাজিক কার্যকলাপের অভিযোগ, নেতৃত্ব দিচ্ছেন উজ্জল দাশ ধামইরহাটে ওয়ার্ল্ড ভিশনের কারিগরি প্রশিক্ষণ সমাপনী ও সনদ বিতরণ ধামইরহাটে জাতীয় পুষ্টি মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত ধামইরহাটে পুলিশের বড় অভিযান: ৫ হাজার লিটার চোলাইমদ জব্দ ও ধ্বংস কক্সবাজারে ঈদগাঁও ইউপি সদস্য অপহরণ,৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি জ্বালানি তেলের দামে অস্থির চট্টগ্রামের বাজার, বেড়েছে নিত্যপণ্যের দাম রাঙ্গুনিয়ায় দুই অবৈধ ইটভাটাকে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা শ্রীমঙ্গলে চায়ের স্বাদ নির্ণয় ও মান নিয়ন্ত্রণে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে মাদক কারবারিসহ আটক ১০, মাদক উদ্ধার শ্রীমঙ্গলে বিপন্ন প্রজাতির তক্ষক উদ্ধার

শিববাটি ব্রীজের অবৈধ টোল উন্মুক্তের দাবিতে পাইকগাছায় প্রতীকী অনশন পালিত

শাহাজামান বাদশা, পাইকগাছা প্রতিনিধি:

খুলনার পাইকগাছায় শিববাটি ব্রীজের অবৈধ টোল বন্ধের দাবীতে প্রতীকী অনশন কর্মসূচি পালিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ১ টায় পাইকগাছা উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে প্রস্তাবিত খুলনা জেলা বাস্তবায়ন কমিটির ব্যানারে প্রতীকী অনশন কর্মসূচি পালিত হয়েছে।

ঘন্টা ব্যাপী চলমান প্রতীকী অনশন কর্মসূচিতে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট এটিএম সাইফুদ্দিন সুমন,সাংবাদিক রাবিদ মাহমুদ চঞ্চল, মঈন উদ্দিন শিমুল,হাফিজ আল জাবির লিপু,আসাদুল্লাহ আল গালিব, মোঃ আনোয়ারুল ইসলাম,মোঃ জিনারুল ইসলাম,মাহফুজ গাজী,তিতাশ সরকার,ওবায়দুল ইসলাম, মিনারুল ইসলাম, খাইরুল হোসেন, মহিদুল ইসলাম প্রমুখ।

প্রতিকী অনশন কর্মসূচির চলাকালে পাইকগাছা উপজেলা বিএনপি (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান কৃষ্ণপদ মন্ডল প্রতীকী অনশনকারীদের সাথে একত্বতা ঘোষণা করে অনশন স্থলে অবস্থান নেন।

একপর্যায়ে দুপুর ২ টার দিকে পাইকগাছা পৌরসভার সাবেক কাউন্সিলর সেলিম নেওয়াজ অনশনস্থলে উপস্থিত হয়ে পানি ও ফলের জুস দিয়ে অনশন ভঙ্গ করান।অনশন কর্মসূচি থেকে বক্তারা বলেন-পাইকগাছা শিববাটি ব্রিজে যে টোল আদায় করা হচ্ছে সেটা সম্পূর্ণরূপে বেআইনী।

প্রথম পক্ষ আলী আকবর এন্টারপ্রাইজ যে ইজারা সরকারের কাছ থেকে নিয়েছিল সেখানে স্পষ্ট ভাবে উল্লেখ আছে এই ইজারা বা লীজ দ্বিতীয় পক্ষের কাছে হস্তান্তর করা যাবে না বা সাব ইজারা দেওয়া যাবে না। দিলে এই ইজারা বাতিল হবে।

কিন্তু কাগজ পত্রের আলোকে সুস্পষ্টভাবে প্রমাণিত হয় যে,এ আলী আকবর এন্টারপ্রাইজ ইজারা নিয়েই দ্বিতীয় পক্ষের কাছে হস্তান্তর করেন। সেকারনে কোন অবস্থায় এই ইজারা বহাল থাকতে পারে না।

অনতিবিলম্বে এই ইজারাদারে বিতাড়িত করে টোল উন্মুক্ত করার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। যতদিন পর্যন্ত এ ইজারাদারদের বিতাড়িত করে উন্মুক্ত না করা হবে নতুন পর্যন্ত তাদের এই কার্যক্রম চলমান থাকবে বলে জানান অনশনকারী নেতৃবৃন্দ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com