বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ১২:৫১ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
লামা ডলুছড়ি রেঞ্জ থেকে রাতের আঁধারে পাচার হচ্ছে অবৈধ ট্রাক ভর্তি কাঁচা বাঁশ কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৩৮ পরিবার পেল ১ কোটি টাকার অনুদান গ্রেপ্তারের পরদিন চট্টগ্রাম কারাগারে মারা গেলেন যুবলীগ নেতা খুলশীতে অবৈধ জুয়ার আসরের অভিযোগ, অসাধু কর্মকর্তাদের সম্পৃক্ততার গুঞ্জন চান্দগাঁও থানা জামায়াতের নির্বাচন বিভাগীয় দায়িত্বশীল সমাবেশে মুহাম্মদ উল্লাহ টেকনাফে দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীদের উদ্ধার ও চিকিৎসা সেবা দিল কোস্ট গার্ড চট্টগ্রামে আ.লীগের নাশকতা প্রতিরোধে এনসিপির মিছিল নাইক্ষ্যংছড়িতে অজ্ঞাত ব্যক্তির কঙ্কাল উদ্ধার মহাসড়কে বেপরোয়া দুই বাসের সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু পুলিশের বিশেষ ফোর্স মোবিলাইজেশন ড্রিল ও চেকপোস্ট কার্যক্রম

পরিচ্ছন্ন পানছড়ি গড়তে কাজ করছে বিডি ক্লিন

অনলাইন ডেস্ক:

পরিচ্ছন্নতা শুরুর আগেই শপথ বাক্য পাঠ। তার পরেই নামতে হয় কাজে। টানা কয়েক ঘন্টা চলে পানছড়ির স্বেচ্ছাসেবী তরুণ-তরুণীদের নিয়ে গড়া বিডি ক্লিনের মহতী কাজ।

পরিচ্ছন্ন পানছড়ি গড়তে বিডি ক্লিনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে পানছড়ির সুশীল সমাজ।

২৭ সেপ্টেম্বর শুক্রবার সকালে পানছড়ি থানা ভবন ও কোর্ট বিল্ডিং এলাকায় সরেজমিনে গিয়ে দেখা যায়, জঙ্গল থেকে শুরু করে ময়লা আবর্জনাদি নিমিষেই পরিষ্কার।

বিডি ক্লিনের মতো স্বেচ্ছাসেবী একটি সংগঠনের সদস্য হতে পেরে নিজেদের ভাগ্যবান বলে দাবী করেছেন শাহিন শেখ, দীন ইসলাম, নিউলি মারমা, ফালগুনি সাঁওতালসহ অনেকে। তবে তাদের দাবী আমরা আজ পরিষ্কার করে গেলাম, দুদিন পর আবারও ময়লা আবর্জনায় ভরপুর হবে তেমনটা যেন না হয়। সবাইকে সচেতন হতে হবে।

জেলার সাথে সমন্বয়কারী মো: আবদুল মান্নান, সহ-সমন্বয়ক মনির হোসেন, আইটি সমন্বয়ক মো: ইসমাইল ও লজিস্টিকস সমন্বয়ক মো: শাকিল জানান, এরি মাঝে পানছড়ি স্বাস্থ্য কমপ্লেক্স, বাজার উচ্চ বিদ্যালয়, মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পরিচ্ছন্নতার কাজ শেষ হয়েছে।

বিডি ক্লিন পানছড়ির সমন্বয়ক সাইফুল ইসলাম খান জানান, পানছড়ি উপজেলার বিভিন্ন সম্প্রদায়ের প্রায় শতাধিক স্বেচ্ছাসেবী তরুণ-তরুণীদের নিয়ে গড়া সংগঠন পানছড়ি বিডি ক্লিন পরিচ্ছন্নতার কাজ করে যাচ্ছে এবং তা চলমান থাকবে।

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com