সোমবার, ২৯ Jun ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫ পটিয়ার বাইপাস রোডে বাস-প্রাইভেটকারে মুখোমুখি সংঘর্ষ : আহত ৫ লামা ডলুছড়ি রেঞ্জ থেকে রাতের আঁধারে পাচার হচ্ছে অবৈধ ট্রাক ভর্তি কাঁচা বাঁশ কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৩৮ পরিবার পেল ১ কোটি টাকার অনুদান গ্রেপ্তারের পরদিন চট্টগ্রাম কারাগারে মারা গেলেন যুবলীগ নেতা খুলশীতে অবৈধ জুয়ার আসরের অভিযোগ, অসাধু কর্মকর্তাদের সম্পৃক্ততার গুঞ্জন চান্দগাঁও থানা জামায়াতের নির্বাচন বিভাগীয় দায়িত্বশীল সমাবেশে মুহাম্মদ উল্লাহ টেকনাফে দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীদের উদ্ধার ও চিকিৎসা সেবা দিল কোস্ট গার্ড চট্টগ্রামে আ.লীগের নাশকতা প্রতিরোধে এনসিপির মিছিল

সুবর্ণচরে গ্রাম ভিত্তিক অস্ত্রবিহীন ভিডিপি মৌলিক প্রশিক্ষণ অনুষ্ঠিত

নোয়াখালি প্রতিনিধি:

শান্তি শৃংখলা উন্নয়ন নিরাপত্তায় সর্বত্র আমরা এই স্লোগানকে সামনে রেখে নোয়াখালী সুবর্ণচর উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে গ্রাম ভিত্তিক অস্ত্রবিহীন ভিডিপি মৌলিক প্রশিক্ষণ চলছে।

গত (২২ সেপ্টেম্বর) উপজেলার ২নং চরবাটা ইউনিয়নের সৈকত সরকারি কলেজ কক্ষে ১০ দিনের এই প্রশিক্ষণ শুরু হয়। প্রশিক্ষণ চলবে ৩ সেপ্টেম্বর পর্যন্ত। এতে গ্রাম পর্যায়ের শিক্ষিত স্বেচ্ছাসেবী ৬৪ জন প্রশিক্ষনার্থী অংশগ্রহন করেন।

উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা পাপিয়া বেগমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আল-আমিন সরকার,বিশেষ অতিথি ছিলেন সৈকত সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জসিম উদ্দিন।

প্রশিক্ষণ প্রদান করেন, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট মোঃ সুজন মিয়া, উপজেলা কৃষি অফিসার হারুন অর রশিদ, উপজেলা প্রাণী সম্পদ অফিসার মোঃ ফখরুল ইসলাম, চরজব্বার থানা অফিসার ইনচার্জ কাউসার আলম ভূঁইয়া, উপজেলা মৎস্য অফিসার ফয়জুর রহমান, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিসার মোঃ নুরন্নবী, উপজেলা দূর্যোগ ব্যবস্থাপক মিজানুর রহমান, আনসার ভিডিপির উপজেলা প্রশিক্ষিকা রহিমা আক্তার, উপজেলা সহকারী কোম্পানি কমান্ডার নুর ইসলাম।

দলনেতা নুর উদ্দিন জানান, এই প্রশিক্ষণের মাধ্যমে গ্রাম প্রতিরক্ষা দলের সদস্য-সদস্যাগণ ভিডিপি সংগঠন সম্পর্কে ধারনা লাভ করবে এবং ভিডিপি প্লা্টুনের সদস্য হিসেবে দায়িত্ব অন্তর্ভূক্ত হবে।

সংশ্লিষ্ট গ্রামের ৩২ জন পুরুষ এবং ৩২ জন মহিলার সমন্বয়ে গঠিত দু’টি প্লাটুনকে বিনামূল্যে প্রশিক্ষণ দেয়া হয়। ১০ দিনের প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ ও ভাতা প্রদান করা হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com