সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
রাঙ্গুনিয়ায় দুই অবৈধ ইটভাটাকে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা শ্রীমঙ্গলে চায়ের স্বাদ নির্ণয় ও মান নিয়ন্ত্রণে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে মাদক কারবারিসহ আটক ১০, মাদক উদ্ধার শ্রীমঙ্গলে বিপন্ন প্রজাতির তক্ষক উদ্ধার চট্টগ্রামের ২৮টি বিদ্যুৎকেন্দ্রের মধ্যে ১০টিই বর্তমানে জ্বালানি-সংকটে বন্ধ  আধুনিক চিকিৎসাব্যবস্থায় উদ্যোক্তা গড়তে চট্টগ্রামে আসছে ‘ডিএনএ হ্যাক ফর হেলথ’ চকরিয়া মালুমঘাট নিয়ন্ত্রণ হারিয়ে খুঁটিতে ধাক্কা, পিকআপের যাত্রী নিহত মৌলভীবাজার জেলা এডাবের ত্রৈমাসিক সভা শ্রীমঙ্গলে বিক্রিত জমি রেজিস্ট্রি করে না দিয়ে গোপনে অন্যত্র বিক্রির অভিযোগ যশোরের ঝিকরগাছায় ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ও নগদ টাকা সহ ব্যাবসায়ী আটক

নড়াগাতীতে সেনাবাহিনীর হাতে আগ্নেয়াস্ত্রসহ আটক – ৪ জন

মোঃ মাহফুজুর রহমান, নড়াইল প্রতিনিধি:

খাসিয়াল গ্রামে আগে থেকে ঘোষণা দিয়ে দুই বংশের সংঘর্ষ চলাকালে একটি আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ চারজনকে আটক করেছে সেনাবাহিনী।

শনিবার (২৮ সেপ্টেম্বর) সকালে থানার খাশিয়াল গ্রাম থেকে তাদের আটক করা হয়। নড়াগাতী থানার ওসি মো. মোস্তাফিজুর রহমান আটক ও অস্ত্র উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃতরা হলো- নড়াগাতী থানার খাশিয়াল গ্রামের রমজান শেখের ছেলে আসিফ শেখ (২০), আব্দুস সবুর বিশ্বাসের ছেলে ইয়াত আলী বিশ্বাস(৩০) আবু হানিফ শেখের ছেলে পান্নু শেখ (৩৪) এবং মৃত রউফ জমাদ্দারের ছেলে বাদশা জমাদ্দার(৪৬)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নড়াগাতী থানার খাশিয়াল ইউনিয়ন ও গ্রামে স্থানীয় আধিপত্য বিস্তারের জেরে শেখ ও মোল্যা বংশের বিরোধ চলে আসছিল।

শেখ বংশের নেতৃত্ব দেন চুন্নু শেখ আর মোল্যা বংশের নেতৃত্বে রয়েছেন তবি মোল্যা। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) রাত ৮ টার দিকে শেখ বংশের মিলন শেখকে খাশিয়াল বাজার থেকে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। তাকে গোপালগঞ্জ সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে। মোল্যা বংশের লোকজনের বিরুদ্ধে মিলন শেখকে কুপিয়ে আহত করার অভিযোগ ওঠেছে । শুক্রবার রাতে দুই গ্রুপের ঘোষণা দিয়ে শনিবার সকালে সংঘর্ষে জড়ানোর সময় নির্ধারণ করে।

খবর পেয়ে সেনাবাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়। পরে অভিযান চালিয়ে একটি স্কোপ গানসহ বিপুল পরিমাণ রামদা, ছুরি, কুড়াল, দা, ঢাল, বল্লম চাইনিজ কুড়াল, চাপাটি জব্দ করে। অপরদিকে সেনাবাহিনীর সদস্যরা চার জনকে গ্রেফতার করে। নড়াইলের সেনা ক্যাম্পের মেজর আহসান জানিয়েছেন জব্দ করা অস্ত্রসহ আটককৃতদের উপজেলার নড়াগাতী থানায় হস্তান্তর করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com