বৃহস্পতিবার, ৩০ Jul ২০২৬, ১০:৫১ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
মানবিকতার অনন্য নজির: ছেলের হাতে নির্যাতিত বৃদ্ধা মাকে বাড়িতে ফিরিয়ে দিলেন ওসি মিন্টু রহমান ইঞ্জিনের সংকটে কমেছে পণ্য সরবরাহ, বেড়েছে রাজস্ব বন্যায় কক্সবাজারে ২৩ মৃত্যু, ক্ষতিগ্রস্ত প্রায় দেড় লাখ মানুষ বান্দরবান-রাঙ্গুনিয়া সড়কে সেতু ধসে পানিবন্দি ১১ হাজার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন সাতকানিয়া নৌকায় ভাসিয়ে মুমূর্ষু রোগীদের হাসপাতালে নিয়ে আসছেন স্বজনেরা  চট্টগ্রামে বন্যায় ভেসে গেছে ৯৯৩৩টি পুকুর-দিঘির মাছ,ক্ষতি হয়েছে ৯১ কোটি ৪১ লাখ ৫৩ হাজার টাকা চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৪৮ কিলোমিটার গ্রামীণ সড়ক পানিবন্দী মানুষের চরম খাদ্য বিশুদ্ধ পানির সংকট বিত্তশালী সামর্থ্যবানদের কাছে আর্তনাদ অটোরিকশা উদ্ধারের নামে পুলিশ প্রশাসনের নামে টাকা আত্মসাধ করল কথিত সাংবাদিক ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত

৫ দফা দাবিতে শিক্ষানবিশ আইনজীবীরা

নিজেস্ব প্রতিবেক:

৫ দফা দাবি নিয়ে বার কাউন্সিলের পরীক্ষা পদ্ধতি সংস্কারের দাবিতে বাংলাদেশ বার কাউন্সিল, প্রেসক্লাব ও বাংলাদেশ সচিবালয়ের অভিমুখে সমাবেশ করেছে সারা দেশের বৈষম্য বিরোধী শিক্ষানবিশ আইনজীবী।

সোমবার ২৫ শে আগস্ট  বাংলাদেশ  বার কাউন্সিল এর সামনে প্রত্যেক জেলা থেকে আগত শিক্ষানবিশ আইনজীবীরা জরো হতে থাকে এবং স্লোগানে স্লোগানে মুখরিত হতে থাকে বার কাউন্সিল প্রাংগন।

এর তারা সকাল সারে দশ-টায় প্রেসক্লাবের উদ্দেশ্য যাত্রা শুরু করেন।জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে এক মহাসমাবেশ এরভ দাবি জানানো হয়।

এতে অংশ নিয়েছেন বিভিন্ন জেলা বারে কর্মরত শিক্ষানবিশ আইনজীবী ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কয়েকশ আইন শিক্ষার্থী। সমাবেশ থেকে অন্তর্বর্তীকালীন সরকার ও বার কাউন্সিল কর্তৃপক্ষের কাছে কয়েক দফা দাবি তুলে ধরা হয়।

দাবির মধ্য রয়েছে

১| বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্ত করার লিখিত পরীক্ষা বাতিল।

২| এমসিকিউ পরীক্ষা ৪০ নম্বরে হতে হবে এবং নেগেটিভ মার্কিং থাকবেনা।

৩| প্রতি বছর কমপক্ষে দুটি পরীক্ষা নেওয়া, আইনজীবী তালিকাভুক্ত পরীক্ষা শুধু বার কাউন্সিলের অধীনে নেওয়া এবং

৪| জুডিশিয়ারিকে পরীক্ষার সম্পৃক্ততা থেকে অবিলম্বে অব্যবহিত দেয়া।

৫| ২০১২ সালের কালো আইন বাতিল।

৬| একবার পাস করলে আর পরীক্ষা না দেওয়া।

এছাড়া খাতা পুনঃনিরীক্ষার সুযোগ দেওয়া।

উল্লেখ্য গতসপ্তাহে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বরাবর শিক্ষানবিশ আইনজীবীদের দাবি লিখিতভাবে একটি স্মারকলিপি পেস করেন কেন্দ্রীয় সমন্বয় কমিটির ৮ সদসের প্রতিনিধি দল, তারা হলেন মো: মাহমুদ, মো: মনির, নাজমা সুলতানা নীলা, জান্নাতুল ফেরদৌস, দিলরুবা মুন্নি, মিলি, মো:মোস্তাফিজ,ও মো: রিয়াদ।

একসপ্তাহ সময় চেয়েছেন সচিব মো: গোলাম সরোয়ার। রবিবার ছিলো শেষ দিন। তাই সারা দেশের শিক্ষানবিশ আইনজীবীদের নিয়ে প্রেসক্লাব থেকে সচিবালয় অভিমুখে যাত্রা শুরু করেন ব্রেকেড দিয়ে আটকানোর চেষ্টা করে ব্যর্থ হয়। সচিবালয়ের সব গেট বন্ধ করে দেয়া হয় আনসার বাহিনী ও শিক্ষানবিশ জীবীদের অবস্থান দেখে।
তারপর ও শিক্ষানবিশ জীবীরা সচিবালয়ে ঢুকার জন্য চেষ্টা চালিয়ে যান।

অবশেষে ১৪ জনের একটা প্রতিনিধি দল মাহমুদের নেতৃত্বে সচিবালয়ের ভিতরে প্রবেশ করেন।
আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল সবার সাথে বসতে নারাজ যেকোনো ২ জনের সাথে কথা বলবেন বলে জানানো হয়। তার বাকিদের মতামত নিয়ে ৪ জনের সাথে বৈঠকে বসেন আইন উপদেষ্টা।

এ ছাড়া সমাবেশে বক্তব্য দেন ঢাকা বার শিক্ষানবিশ আইনজীবী মাহমুদ, মনির, নীলা, ফেরদৌসি, মুন্নি, মিলি,
বাবুল, কামাল, রাইসুল, মুক্তার হোসেন প্রমুখ সহ দেশের বিভিন্ন জেলার শিক্ষানবিশ জীবীরা।

দেশের প্রাকৃতিক দুর্যোগের কারনে পরবর্তী কর্মসূচির ঘোষণা দেননি সমন্বয়কারীরা।।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com