বুধবার, ০১ Jul ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫ পটিয়ার বাইপাস রোডে বাস-প্রাইভেটকারে মুখোমুখি সংঘর্ষ : আহত ৫ লামা ডলুছড়ি রেঞ্জ থেকে রাতের আঁধারে পাচার হচ্ছে অবৈধ ট্রাক ভর্তি কাঁচা বাঁশ কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৩৮ পরিবার পেল ১ কোটি টাকার অনুদান গ্রেপ্তারের পরদিন চট্টগ্রাম কারাগারে মারা গেলেন যুবলীগ নেতা খুলশীতে অবৈধ জুয়ার আসরের অভিযোগ, অসাধু কর্মকর্তাদের সম্পৃক্ততার গুঞ্জন চান্দগাঁও থানা জামায়াতের নির্বাচন বিভাগীয় দায়িত্বশীল সমাবেশে মুহাম্মদ উল্লাহ টেকনাফে দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীদের উদ্ধার ও চিকিৎসা সেবা দিল কোস্ট গার্ড চট্টগ্রামে আ.লীগের নাশকতা প্রতিরোধে এনসিপির মিছিল

ছুরিকাঘাতে প্রাণ গেল নৈশপ্রহরীর

নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জ ডাইলপট্টি পাইকারী ব্যবসাকেন্দ্র এলাকায় এবার ছিনতাইকারীদের হামলায় প্রাণ হারিয়েছেন ব্যবসায়ী মালিক সমিতি কর্তৃক সদ্য নিয়োগকৃত নৈশ প্রহরী মো. ভাসান মালতি (৫০)।

গতকাল (১৫ ফেব্রুয়ারি) মঙ্গলবার  ডাইলপট্টি এলাকার লোকজন রক্তাক্ত জখম অবস্থায় উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক গোলাম মোস্তফা ইমন ওই নৈশপ্রহরীকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা জানান, ছিনতাইকারীদের ছুরিকাঘাতে মাটিতে পরে গিয়ে এই দাড়োয়ান তার হাতে থাকা বাঁশি জোড়ে জোড়ে ফুঁ দিতে থাকেন। এমন ঘটনায় লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সে মারা গেছে বলে জানায় চিকিৎসক।

ছুরি দিয়ে তার বুকে পিঠে কুপিয়েছে ছিনতাইকারীরা। নিহত ভাসান মালতি কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার দৌলতখালী চৌধুরীপাড়া গ্রামের জালাল মালতির ছেলে।

নারায়ণগঞ্জ সদর থানার উপ পরিদর্শক (এসআই) কামরুজ্জামান বলেন, নৈশপ্রহরী মো. ভাসান মালতির লাশ উদ্ধার করে জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। ছিনতাইকারী হত্যাকারীদের গ্রেফতারের চেষ্টা চলছে

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com