বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
কক্সবাজারে ঈদগাঁও ইউপি সদস্য অপহরণ,৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি জ্বালানি তেলের দামে অস্থির চট্টগ্রামের বাজার, বেড়েছে নিত্যপণ্যের দাম রাঙ্গুনিয়ায় দুই অবৈধ ইটভাটাকে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা শ্রীমঙ্গলে চায়ের স্বাদ নির্ণয় ও মান নিয়ন্ত্রণে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে মাদক কারবারিসহ আটক ১০, মাদক উদ্ধার শ্রীমঙ্গলে বিপন্ন প্রজাতির তক্ষক উদ্ধার চট্টগ্রামের ২৮টি বিদ্যুৎকেন্দ্রের মধ্যে ১০টিই বর্তমানে জ্বালানি-সংকটে বন্ধ  আধুনিক চিকিৎসাব্যবস্থায় উদ্যোক্তা গড়তে চট্টগ্রামে আসছে ‘ডিএনএ হ্যাক ফর হেলথ’ চকরিয়া মালুমঘাট নিয়ন্ত্রণ হারিয়ে খুঁটিতে ধাক্কা, পিকআপের যাত্রী নিহত মৌলভীবাজার জেলা এডাবের ত্রৈমাসিক সভা

শ্রীমঙ্গলে বিশ্ব হার্ড দিবস উপলক্ষে সপ্তাহব্যপী কর্মসূচী উদ্বোধন

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: “আসুন ভালোবাসা দিয়ে প্রতিটি হৃদয়ের যতœ নেই” এই শ্লোগানকে সামনে রেখে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিশ্ব হার্ট দিবস উপলক্ষে সপ্তাহ ব্যাপী কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকালে শ্রীমঙ্গল উপজেলা পরিষদ মিলনায়তনে ভারচ্যুয়ালী এই কর্মসূচীর উদ্বোধন করেন জাতীয় সংসদের অনুমতি ও হিসাব সর্ম্পকৃত কমিটির সভাপতি ও হার্ট ফাউন্ডেশন শ্রীমঙ্গল এর সভাপতি ড. মো. উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপি।
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজিব মাহমুদ মিঠুন এর সভাপতিত্বে এ সময় আরো বক্তব্যদেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদ চেয়ারম্যান ভানুলাল রায়, শ্রীমঙ্গল উপজেলা আওয়ামীলীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব, শ্রীমঙ্গল হার্ট ফাউন্ডেশনের সধারণ সম্পাদক ডা. হরিপদ রায়, শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজ্জাত হোসেন চৌধুরী, ফারিয়া শ্রীমঙ্গল এর সভাপতি দেবব্রত দত্ত হাবুল, শিক্ষক সমিতির সভাপতি জহর তরফদার, অধ্যাপক অবিনাশ আচার্য, শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তী, অ্যাডভোকেট অম্লান দেব রাজু, রোটারী ক্লাব অব শ্রীমঙ্গলের সভাপতি শুভ্র দাশ, শ্রীমঙ্গল পোষ্ট মাস্টার আব্দুল মতিন, ভুনবীর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সুব্রত দেব, ফারিয়া সাধারণ সম্পাদক জামাল মোসরাফিয়া, গণমাধ্যম ব্যাক্তিত্ব মামুন আহমদ, নিরাপদ সড়ক চাই শ্রীমঙ্গল এর সভাপতি আমজাদ হোসেন রনি, জেনারেল ডায়গনিস্টিক সেন্টারের এমডি সাইফুল ইসলাম রাজু,  উপজেলা স্বাস্থ্য পরিদর্শক মাহবুব আলমসহ সহ সহকারী বৃন্দ প্রমুখ।
আলোচনা সভা শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে বের করা হয় একটি শোভাযাত্রা। শোভাযাত্রায় অতিথি বৃন্দ ছাড়াও ফারিয়া সদস্যবৃন্দ, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক বৃন্দ গণমাধ্যম নেতৃবৃন্দ ও সূধীজনেরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, সাপ্তাহব্যাপী কর্মসূচীর মধ্যে রয়েছে আগামী ৬ অক্টোবর দিনব্যাপী হার্ট ক্যাম্প। যেখানে উপস্থিত থাকবেন ঢাকা ও সিলেটের বিশেষজ্ঞ চিকিৎসক বৃন্দ। এ ছাড়াও কর্মসূচীর মধ্যে আরো রয়েছে বৈজ্ঞানীক সেমিনার, বিভিন্ন গ্রামে ভ্রাম্যমান আলোচনাসভা ও সচেতনতামূলক লিপলেট বিতরণসহ বিভিন্ন কর্মসূচী।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com