সোমবার, ২৯ Jun ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫ পটিয়ার বাইপাস রোডে বাস-প্রাইভেটকারে মুখোমুখি সংঘর্ষ : আহত ৫ লামা ডলুছড়ি রেঞ্জ থেকে রাতের আঁধারে পাচার হচ্ছে অবৈধ ট্রাক ভর্তি কাঁচা বাঁশ কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৩৮ পরিবার পেল ১ কোটি টাকার অনুদান গ্রেপ্তারের পরদিন চট্টগ্রাম কারাগারে মারা গেলেন যুবলীগ নেতা খুলশীতে অবৈধ জুয়ার আসরের অভিযোগ, অসাধু কর্মকর্তাদের সম্পৃক্ততার গুঞ্জন চান্দগাঁও থানা জামায়াতের নির্বাচন বিভাগীয় দায়িত্বশীল সমাবেশে মুহাম্মদ উল্লাহ টেকনাফে দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীদের উদ্ধার ও চিকিৎসা সেবা দিল কোস্ট গার্ড চট্টগ্রামে আ.লীগের নাশকতা প্রতিরোধে এনসিপির মিছিল

দেলদুয়ারে জননেতা তারেক শামস্ খান হিমুর পক্ষে ধারাবাহিক ব‍্যাপক প্রচারণা

কাজী মোস্তফা রুমি:
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দীর্ঘদিন যাবত সক্রিয় ভাবে মাঠে রয়েছেন দক্ষিণ টাঙ্গাইলের গর্ব, নাগরপুর দেলদুয়ারের গণমানুষের নেতা, সময়ের সাহসী সন্তান, টাঙ্গাইল জেলা আ’লীগের অন্যতম প্রভাবশালী কর্মীবান্ধব জননেতা তারেক শামস্ খান হিমু।
বিশেষভাবে উল্লেখ্য তিনি দীর্ঘ ২৬ বছর যাবৎ সরাসরি রাজনীতির সাথে সম্পৃক্ত থেকে প্রথমে নাগরপুর পরবর্তীতে দেলদুয়ারের মানুষের বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে আন্দোলন সংগ্রাম করে যাচ্ছেন।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দীর্ঘদিন যাবত তিনি স্থানীয় নেতৃবৃন্দ ও সাধারণ মানুষকে সাথে নিয়ে টাংগাইল-৬ আসনের নাগরপুর দেলদুয়ারে ধারাবাহিকভাবে ব্যাপক প্রচারণা করে আসছেন।
এরই ধারাবাহিকতায় আজ ১৩ই জুন’২৩ রোজ মঙ্গলবার জননেতা তারেক শামস্ খান হিমুর পক্ষে দেলদুয়ার উপজেলার  আটিয়া ইউনিয়নের আটিয়া মাজার, বুরবুরিয়া বাজার, নাল্লাপাড়া বাজার, চালা আটিয়ার সকল চায়ের দোকানে উপস্থিত স্থানীয় জনগণের মাঝে ব্যাপক প্রচারণা করা হয় এবং গুরুত্বপূর্ণ স্থানে “ভোটকেন্দ্রে যান, ভোট দিন এলাকার সন্তানকে” এই স্লোগান সম্বলিত লিফলেট স্থাপন করা হয়।
উক্ত প্রচারণায় স্হানীয় আওয়ামীলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ সহ স্থানীয় জনগণ এবং বিভিন্ন স্কুল কলেজের ছাত্র-ছাত্রী একযোগে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
এতে করে স্থানীয় সাধারণ মানুষের মধ্যে এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।এ বিষয়ে জননেতা তারেক শামস্ খান হিমুর সাথে এক তারবার্তায় গণমাধ্যমের কথা হয়।
তিনি গণমাধ্যমকে জানান- আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে বর্তমান আওয়ামী লীগ সরকারের সারা দেশব্যাপী ব্যাপক উন্নয়নের কথা তৃণমূল পর্যায়ে পৌঁছে দেওয়ার লক্ষ্যে আমাদের এই ধারাবাহিক প্রচারণা যা আগামী নির্বাচন পর্যন্ত অব্যাহত থাকবে।
আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দেওয়ার লক্ষ্যে জনমত সৃষ্টি করাই হচ্ছে এই প্রচারণার মূল উদ্দেশ্য। ইনশাআল্লাহ্ আশা রাখি আগামীতে মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত স্মার্ট বাংলাদেশে স্মার্ট প্রচারণায় নাগরপুর দেলদুয়ার তথা সারা বাংলাদেশে আমরাই একমাত্র  ইতিহাস সৃষ্টি করতে যাচ্ছি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com