মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫ পটিয়ার বাইপাস রোডে বাস-প্রাইভেটকারে মুখোমুখি সংঘর্ষ : আহত ৫ লামা ডলুছড়ি রেঞ্জ থেকে রাতের আঁধারে পাচার হচ্ছে অবৈধ ট্রাক ভর্তি কাঁচা বাঁশ কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৩৮ পরিবার পেল ১ কোটি টাকার অনুদান গ্রেপ্তারের পরদিন চট্টগ্রাম কারাগারে মারা গেলেন যুবলীগ নেতা চান্দগাঁও থানা জামায়াতের নির্বাচন বিভাগীয় দায়িত্বশীল সমাবেশে মুহাম্মদ উল্লাহ টেকনাফে দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীদের উদ্ধার ও চিকিৎসা সেবা দিল কোস্ট গার্ড চট্টগ্রামে আ.লীগের নাশকতা প্রতিরোধে এনসিপির মিছিল নাইক্ষ্যংছড়িতে অজ্ঞাত ব্যক্তির কঙ্কাল উদ্ধার

কুবিতে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অগ্রায়ণ ও নবীন বরণ অনুষ্ঠিত

তুষার ইমরান, কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের উদ্যােগে প্রবীণ শিক্ষার্থীদের অগ্রায়ণ ও নবীন শিক্ষার্থীদের বরণ করা হয়েছে।

বুধবার (৩১ মে) বিকেল ৪টায় ব্যবসায় শিক্ষা অনুষদের সেমিনার কক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিভাগীয় প্রধান (ভারপ্রাপ্ত) কাজী এম. আনিছুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন।

প্রধান আলোচক ছিলেন দৈনিক কালের কন্ঠের সম্পাদক শাহেদ মুহাম্মদ আলী। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ূন কবির, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন এন এম রবিউল আউয়াল চৌধুরী।

গণমাধ্যমকর্মীদের বিভিন্ন দায়িত্বের কথা উল্লেখ করে বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপাচার্য বলেন, এখানকার শিক্ষার্থীরা যদি ভালো অবস্থানে প্রতিষ্ঠিত হয়, এতে তাদের যেমন সুনাম হবে তেমনি বিভাগ ও শিক্ষকদেরও সুনাম হবে। সাবেক শিক্ষার্থীরা যখন খুশি, ক্যাম্পাসে আসতে পারবে।

অনুষ্ঠানের প্রধান আলোচক শাহেদ মুহাম্মদ আলী ডিজিটাল বিজনেস মডেল আলোচনা করে বলেন, বর্তমানে অনেক প্রতিষ্ঠানে চিপ ডিজিটালের বেতন একজন সম্পাদকের চেয়ে অনেক বেশি। বর্তমান তথ্য প্রযুক্তি যুগে এই বিষয়গুলো কীভাবে একাডেমিক বিষয়ের মূল বিষয় হিসেবে যুক্ত করা যায় সেটা ভাবার সময় এসেছে।এছাড়া তিনি সাংবাদিকতার একাডেমিক ও প্রায়োগিক বিভিন্ন দিক নিয়েও আলোচনা করেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com