বৃহস্পতিবার, ০৯ Jul ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫ পটিয়ার বাইপাস রোডে বাস-প্রাইভেটকারে মুখোমুখি সংঘর্ষ : আহত ৫ লামা ডলুছড়ি রেঞ্জ থেকে রাতের আঁধারে পাচার হচ্ছে অবৈধ ট্রাক ভর্তি কাঁচা বাঁশ কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৩৮ পরিবার পেল ১ কোটি টাকার অনুদান গ্রেপ্তারের পরদিন চট্টগ্রাম কারাগারে মারা গেলেন যুবলীগ নেতা খুলশীতে অবৈধ জুয়ার আসরের অভিযোগ, অসাধু কর্মকর্তাদের সম্পৃক্ততার গুঞ্জন চান্দগাঁও থানা জামায়াতের নির্বাচন বিভাগীয় দায়িত্বশীল সমাবেশে মুহাম্মদ উল্লাহ টেকনাফে দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীদের উদ্ধার ও চিকিৎসা সেবা দিল কোস্ট গার্ড চট্টগ্রামে আ.লীগের নাশকতা প্রতিরোধে এনসিপির মিছিল

রাজাপরিক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগে ফলাফল স্থগিত,পুনরায় পরিক্ষার নির্দেশ

ঝালকাঠি প্রতিনিধি :

ঝালকাঠির রাজাপুরে জাতীয় প্রাথমিক শিক্ষাপদক-২০২৩ এর উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠেছে সহকারী উপজেলা শিক্ষা অফিসার(ভারপ্রাপ্ত) আরজুদা বেগম এর বিরুদ্ধে। প্রশ্নপত্র ফাঁসের বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা অবগত হলে প্রাথমিক শিক্ষা অফিসারকে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহনের নির্দেশ দেয়। পরবর্তীতে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার পূর্বে অনুষ্ঠিত হওয়া পরিক্ষার ফলাফল বাতিল করে পূনরায় উপজেলা পর্যায়ে বাচাই পরিক্ষার নির্দেশ দেয়।

জানাযায়, জাতীয় প্রাথমিক শিক্ষাপদক উপলক্ষে ইউনিয়ন পর্যায়ে বাচাই শেষে উপজেলা পর্যায়ে চারটি বিষয়ে বাচাই পর্ব অনুষ্ঠিত হয়। উপজেলা পর্যায়ে বাচাই পর্বে চারটি বিষয়ে চারজন বালক ও চারজন বালিকা সহ মোট আট জন শিক্ষার্থী অংশ নেয়। উপজেলার মঠবাড়ী ও শুক্তাগড় ইউনিয়ন সহ উপজেলা পর্যায়ের বাচাই পর্বের প্রশ্নপত্র তৈরী করার দ্বায়িত্বে ছিলেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার আরজুদা বেগম। ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের প্রশ্নপত্র সম্পন্ন ভিন্ন হওয়ার নিয়ম থাকলেও ইউনিয়ন পর্যায়ে দক্ষিণ বাঘড়ী ক্লাস্টার ও উপজেলা পর্যায়ের প্রশ্ন হুবহু মিল করেছেন আরজুদা বেগম।

বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকরা জানান,উপজেলার মঠবাড়ী ও শুক্তাগড় ইউনিয়নের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বায়িত্ব সহকারী উপজেলা শিক্ষা অফিসার আরজুদা বেগমের । তাই তার দ্বায়িত্বে থাকা প্রতিষ্ঠনগুলোর মধ্যে থেকে প্রতিযোগীতায় শিক্ষার্থীদের উত্তীর্ণ করার জন্য এই অসাধুপন্থা অবলম্বন করেছেন।

এ বিষয়ে সহকারী উপজেলা শিক্ষা অফিসার আরজুদা বেগম বলেন, প্রশ্নগুলো আমার হাতে করা তাই কিছু মিলে গিয়েছে যে কারনে স্যার উপজেলা পর্যায়ে পূর্বে অনুষ্ঠিত হওয়া বাচাই পরিক্ষার ফলাফল বাতিল করে আগামী ২০ ফেব্রুয়ারী উপজেলা পর্যায়ে পূনরায় বাচাই পরিক্ষা নেয়ার নির্দেশ দিয়েছেন।

উপজেলা শিক্ষা অফিসার মোঃ মনিবুর রহমান দুঃখ প্রকাশ করে বলেন, এ বিষয়ে পরবর্তী ব্যাবস্থা গ্রহন করা হবে এবং উপজেলা পর্যায়ে পূর্বে অনুষ্ঠিত হওয়া বাচাই পরিক্ষার ফলাফল বাতিল করা হয়েছে। পুণরায় আগামী সোমবার (২০ ফেব্রুয়ারি) উপজেলা পর্যায়ে বাচাই পরিক্ষা অনুষ্ঠিত হবে ।

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com