মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
শ্রীমঙ্গলে বই পড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করলেন এমপি হাজী মুজিব মহাদেবপুরে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ৪০ লাখ টাকার মাছের ক্ষতি ধামইরহাটে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবক নিহত, আহত ১ প্রতিপক্ষকে ফাঁসাতে সাড়ে ৩ বছরের মেয়েকে হত্যা, বাবার মৃত্যুদণ্ড রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে বাহিনীর পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর শ্রীমঙ্গলে মাদ্রাসাছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নওগাঁয় ‘নিজের বলার মতো একটা গল্প’ ফাউন্ডেশনের ফিজিক্যাল মিটআপ শ্রীমঙ্গলে ওয়ারেন্টভুক্তসহ ৪ আসামি গ্রেপ্তার শ্রীমঙ্গলে ৩ কোটি টাকার ভারতীয় কসমেটিকস ও শাড়ি জব্দ দুই ম্যাচ নয়, তিন ম্যাচের টেস্ট সিরিজ চান গম্ভীর

মৌলভীবাজারে জেলা পুলিশের মাসিক অপরাধ ও কল্যাণ সভা অনুষ্টিত

মৌলভীবাজার প্রতিনিধি :

মৌলভীবাজার জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলার শ্রেষ্ঠ ও শ্রেষ্ট অফিসারদের স্বীকৃতি প্রদান করা হয়।গত (১২ জানুয়ারি) সকাল ১০টায় মৌলভীবাজার জেলা পুলিশ লাইন্স মাঠে মাস্টার প্যারেড,কল্যাণ ও মাসিক অপরাধ সভা অনুষ্টিত হয়।

জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যদের অংশগ্রহণে প্যারেড পরিদর্শন করেন এবং অভিবাদন গ্রহণ করেন।প্যারেড শেষে জেলা পুলিশের সদস্যদের প্রতি দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। পরে পুলিশ লাইনস ড্রিল শেডে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।

সিনিয়র সহকারি পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) শহীদুল হক মুন্সীর সঞ্চালনায় মাসিক কল্যাণ সভায়  সভাপতিত্ব করেন জেলা পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া। কল্যাণ সভায় জেলা পুলিশের বিভিন্ন থানা, ফাঁড়িসহ অন্যান্য ইউনিটে কর্মরত পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যা ও তার সমাধান এবং পুলিশের বিভিন্ন কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।

দুপুরে মৌলভীবাজার জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে অতিরিক্ত পুলিশ সুপার পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) সুদর্শন কুমার রায়ের সঞ্চালনায় মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত হয়। অপরাধ সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া।

অপরাধ সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, বিট পুলিশিং কার্যক্রম জোরদার, গ্রেফতারি পরোয়ানা তামিল, স্পর্শকাতর মামলা সমূহের অগ্রগতি ও জেলার গোয়েন্দা কার্যক্রমসহ বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। পরে অভিন্ন মানদন্ডের আলোকে ২০২২ সালের ডিসেম্বর মাসের জেলার শ্রেষ্ট থানা ও অফিসারদের পুরস্কৃত করা হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com