মঙ্গলবার, ০৯ Jun ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
লোহাগাড়ায় সাবেক ইউপি চেয়ারম্যান মৌলানা হেলাল উদ্দিন আটক রামিসা ধর্ষণ-হত্যার ঘটনায় রায়:পর্যবেক্ষণে যা বললেন বিচারক কক্সবাজারে ঘুষে চলছে শতাধিক অবৈধ ভাটা, সংরক্ষিত বনে ৩১ ইটভাটায় কাঠ পুড়িয়ে ইট উৎপাদন বড়লেখায় ডাকাতির চেষ্টা ও হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার শ্রীমঙ্গলে সাংবাদিকের বাসা থেকে চুরি ওয়া মালামাল উদ্ধার, কেয়ারটেকার গ্রেপ্তার শ্রীমঙ্গলে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন লামায় সাংবাদিকের বাড়িতে ডাকাতি, ফোন ধরেনি পুলিশ চুনতি ১৯দিনব্যাপী সীরতুন্নবী (স.)’র ৫৬ তম মাহফিলে’র প্রস্তুতি সভা: বাজেট সাড়ে পাঁচ কোটি চট্টগ্রাম-কেন্দ্রীয় কারাগার অঞ্চলভেদে ৪ ভাগ করার পরিকল্পনা বিরূপ আবহাওয়ার কারণে লবণের লক্ষ্যমাত্রা অপূর্ণ প্রায় ৭ লাখ ৭০ হাজার টন কম

মণিরামপুরে বিভিন্ন মামলায় ২৫ টি মোটরসাইকেল জব্দ

Exif_JPEG_420

এইচ এম জুয়েল রানা যশোর জেলা প্রতিনিধ:

যশোরের মণিরামপুরে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযানে কাগজপত্রবিহীন ৬টি মামলা সহ ২৫ টি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।আজ (১২ জানুয়ারি) বৃহস্পতিবার সকাল থেকে বিকাল পর্যন্ত শহরের বিভিন্ন মোড়ে অভিযান চালিয়ে এসব মোটরসাইকেল জব্দ করেন যশোর ট্রাফিক পুলিশ।যশোর ট্রাফিক পুলিশের (সার্জেন্ট) সনৎকুমার রায়ের নেতৃত্বে ট্রাফিক পুলিশের (এ টিএস আই) কামরুজ্জামানসহ, কনস্টেবল রবীন্দ্রনাথ এই অভিযানে অংশ নেয়।

মোটরসাইকেল জনিত দুর্ঘটনারোধে হেলমেট ব্যবহারে সচেতনতামূলক প্রচারণা ও একই বাইকে তিনজন উঠা বন্ধে এ অভিযান শুরু হয়েছে। সব ধরনের চ্যালেঞ্জকে মাথায় নিয়ে, রাষ্ট্র ও জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছেন যশোর ট্রাফিক পুলিশ সদস্যরা। জব্দ কৃত মোটরসাইকেল মণিরামপুর থানায় সোপর্দ করা হয়েছে।

যশোর ট্রাফিক পুলিশের (সার্জেন্ট) সনৎকুমার রায় বলেন, আমরা একটি বিশেষ অভিযান পরিচালনা করছি আইন শৃঙ্খলা রক্ষার্থে। অনেকেই মোটরসাইকেল চালাচ্ছেন ঠিকই কিন্ত নিজেকে সুরক্ষা দিতে হেলমেট মাথায় পরছেন না, ড্রাইভিং লাইসেন্সসহ গাড়ির বৈধ কাগজপত্র না থাকায়। আমরা এ অভিযান পরিচালনা করে যাচ্ছি, অভিযান পরিচালনা করার উদ্দেশ্য হলো মানুষকে বিভিন্নভাবে সচেতন করা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com