রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ডামুড্যায় রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং, দুই ব্যবসায়ীকে জরিমানা শ্রীবরদীতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত ডামুড্যা আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদদের মাগফিরাত কামনা করে জামায়াতে ইসলামীর দোয়া শ্রীবরদীতে পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রশাসনের বাজার মনিটরিং টাঙ্গাইল জেলা পরিষদে চেয়ারম্যান নেতৃত্বে কে আসছেন? প্রশাসনকে সততা ও দক্ষতার সাথে দায়িত্ব পালনের নির্দেশ: ভূমিমন্ত্রীর নেত্রকোনা পৌরসভার প্রশাসক আরিফুল ইসলাম সরদারের প্রচেষ্টায় পৌরসভার প্রতিটি দপ্তরে কাজে গতি ও এসেছে স্বচ্ছতা চাঁপাইনবাবগঞ্জে বাহারি পসরায় সেজেছে ইফতার বাজার নওগাঁ সদর গোয়ালি গ্রামে গৃহবধু ইয়াসমিনের রহস্যজনক মৃত্যু, স্বামী পলাতক নওগাঁর মান্দা থানার বিশেষ অভিযানে মাদকবিরোধী অভিযানে ৩ কেজি গাঁজাসহ দুইজন গ্রেফতার

কমলগঞ্জে স্থানীয় প্রভাবশালী মহলের বিরুদ্ধে সরকারি  দেড় শতাধিক গাছ লোপাটের অভিযোগ  

মৌলভীবাজার প্রতিনিধি:

সরকারি দিঘির চারপাশের ভূমি থেকে বেলজিয়াম, আকাশমনি প্রজাতির ১০৫টি গাছ কেটে লোপাট  করেছে স্থানীয় একটি প্রভাবশালী মহল। এতে সরকারের ৩ লক্ষাধিক টাকার রাজস্ব  ক্ষতি হয়েছে। গত দু’দিন যাবত মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইউনিয়নের সতিঝিরগ্রামের সরকারি দিঘির চারপাশ থেকে সারিকৃত গাছগুলো কর্তন করে বিক্রি করা হচ্ছে।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে কেটে ফেলা ২৫টি গাছ দেখা শুনার জন্য স্থানীয় ইউপি সদস্যকে দায়িত্ব দিয়েছে।সরেজমিনে দেখা যায়, গতকাল (২ জানুয়ারি) সোমবার সকাল ১০টায় সতিঝিরগ্রামের দিঘির পাশ থেকে গাছ কাটছেন একই গ্রামের শহীদ মিয়া ও উজ্জ্বল মিয়া। পুলিশ দেখার পরই তারা গাছ কাটার যন্ত্রপাতি নিয়ে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে দিঘির তিনপাশের কেটে ফেলা বেলজিয়াম ও আকাশমনি প্রজাতির ১০৫টি গাছের গুড়ি পাওয়া যায়। সেখানে কেটে ফেলা ও মাটিতে পড়ে থাকা ২৫টি গাছ পেয়ে শমশেরনগর পুলিশ ফাঁড়ির এসআই সোহেল রানা গাছগুলো স্থানীয় ইউপি সদস্য সানোয়ার হোসেনকে দেখভাল করার দায়িত্ব দেন। ১০৫টি গাছের বাজার মূল্য প্রায় তিন লক্ষাধিক টাকা।

সতিঝির গ্রামের বাসিন্দা মুকিদ মিয়া বলেন, আমার ভাইসহ এলাকার কয়েকজন মিলে এই গাছগুলো রোপন করেন। তবে গাছগুলো কে বা কারা বিক্রি করেছে তা আমার জানা নেই। অভিযুক্ত উজ্জ্বল মিয়া বলেন, আমি শ্রমিক হিসাবে গাছ কাটতে গিয়েছিলাম। শমশেরনগর ইউপি সদস্য সানোয়ার হোসেন বলেন, পুলিশ কেটে ফেলা ২৫টি গাছ দেখে রাখার জন্য আমাকে দায়িত্ব দিয়েছেন।  এ ব্যাপারে শমশেরনগর পুলিশ ফাঁড়ির এসআই সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সরেজমিনে গিয়ে গাছ কাটার বিষয়টি দেখা গেছে। ১০৫টি গাছের গুড়ি পাওয়া গেছে। শ্রমিকরাও আমাদের টের পেয়ে পালিয়ে গেছেন। কেটে ফেলা ২৫টি গাছ স্থানীয় ইউপি সদস্যকে দেখভালের দায়িত্ব দিয়েছি।

কমলগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সোমাইয়া আক্তার বলেন, তিনদিন ধরে গাছ কাটা হচ্ছে অথচ আমাকে আজ জানানো হলো। সংবাদ পাওয়ার সাথে সাথেই তহশিলদারকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে এবং যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।ঘটনার সত্যতা নিশ্চিত করে কমলগঞ্জ সদর তহশিল অফিসের তহশিলদার ইবুঙ হাল বলেন, আমার অফিসের একজন স্টাফ সরেজমিনে গিয়ে সত্যতা পেয়েছেন। এ ঘটনায় কমলগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com