বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ডিমলায় নবম শ্রেণির ছাত্রী গণধর্ষণের ৪৮ ঘন্টা না পেরুতেই ৬ বছরের শিশু ধর্ষণ, গ্রেপ্তার ১ “অভাব নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারণ”—চ্যাম্পিয়ন ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মৌলভীবাজারে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নেত্রকোনায় শিশুদের মধ্যে হামের প্রকোপ বৃদ্ধি, এক শিশুর মৃত্যু ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় প্রতিদিন গড়ে ২০ জন নিহত চন্দনাইশে সন্ত্রাসী বাবু মার্মাসহ ১ সন্ত্রাসী আটক মৌলভীবাজারে প্রাইভেট কার ও দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত আটক বাঁশখালীতে মাকে হত্যা মামলায় স্ত্রীসহ ছেলে গ্রেপ্তার নাইক্ষ্যংছড়িতে টিলা থেকে পড়ে মারা যাওয়া শাবককে তিন দিন পাহারা দিল হাতি দম্পতি সংবাদ প্রকাশের পর দেশ ছাড়ার চেষ্টা, আন্ডা রফিক নিয়ে চাঞ্চল্য

মৌলভীবাজারে বাংলাদেশ স্কাউটসের  ত্রৈ-বার্ষিক কাউন্সিল ও সাধারণ সভা অনুষ্ঠিত

মৌলভীবাজার সদর উপজেলার বাংলাদেশ স্কাউটস এর ত্রৈ-বার্ষিক কাউন্সিল ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।আজ (১ ডিসেম্বর) বৃহস্পতিবার  দুপুরে শহরের এম সাইফুর রহমান অডিটরিয়ামে এ ত্রৈ-বার্ষিক কাউন্সিলর ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ স্কাউটস সভাপতি সদর উপজেলার নিবার্হী কর্মকর্তা সাবরীনা রহমান ও বাংলাদেশ স্কাউটস সাধারণ সম্পাদক আশরাফুল আলম শিপন এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার সদর উপজেলা চেয়ারম্যান মো: কামাল হোসেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্কাউট ব্যক্তিত্ব সিলেট অঞ্চলের যুগ্ন সম্পাদক, সৈয়দ মুনিম আহমদ রিমন,বাংলাদেশ স্কাউটস জেলা কমিশনার মো: খয়রুজ্জামান শ্যামল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: আব্দুস সামাদ মিয়া, উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ মোতাহার বিল্লাহ, বাংলাদেশ স্কাউটস জেলা সম্পাদক মো: ফয়জুর রহমান, বাংলাদেশ স্কাউটস সদর উপজেলা কমিশনার সেলিনা বেগম।

বিগত ৩ বছরের বিভিন্ন কার্যক্রম উপস্থাপন করেন  সাধারণ সম্পাদক মোঃ আশরাফুল আলম শিপন ও কমিশনার সেলিনা বেগম।কাউন্সিল সভায় কমিশনার পদে স্কাউটার খায়রুল আমীন সোহেল এবং সম্পাদক পদে স্কাউটার আশরাফুল আলম শিপন, যুগ্ম সম্পাদক পদে মুর্শেদ মুন্না, কোষাধ্যক্ষ পদে সৈয়দ মুকুল আহমেদ নির্বাচিত হন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com