মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
শ্রীমঙ্গলে বই পড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করলেন এমপি হাজী মুজিব মহাদেবপুরে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ৪০ লাখ টাকার মাছের ক্ষতি ধামইরহাটে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবক নিহত, আহত ১ প্রতিপক্ষকে ফাঁসাতে সাড়ে ৩ বছরের মেয়েকে হত্যা, বাবার মৃত্যুদণ্ড রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে বাহিনীর পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর শ্রীমঙ্গলে মাদ্রাসাছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নওগাঁয় ‘নিজের বলার মতো একটা গল্প’ ফাউন্ডেশনের ফিজিক্যাল মিটআপ শ্রীমঙ্গলে ওয়ারেন্টভুক্তসহ ৪ আসামি গ্রেপ্তার শ্রীমঙ্গলে ৩ কোটি টাকার ভারতীয় কসমেটিকস ও শাড়ি জব্দ দুই ম্যাচ নয়, তিন ম্যাচের টেস্ট সিরিজ চান গম্ভীর

কমলগঞ্জে পাম্প দিয়ে পানি তুলতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে শ্রমিকের মূত্যু

মৌলভীবাজারের কমলগঞ্জে সরকারি ভবন নির্মাণ কাজে পানির পাম্পে সংযোগ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে পারভেজ মিয়া (২৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহতের বাড়ি কুলাউড়া উপজেলায়। আজ (১৩ নভেম্বর) রবিবার  সকালে উপজেলার ইসলামপুর ইউনিয়নের টিলাবাজার এলাকায় এঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ইসলামপুর ইউনিয়নের টিলা বাজারের জন্য নতুন ভবন নির্মান কাজ তদারকি করছিলেন কুলাউড়া উপজেলার পশ্চিমভাগ এলাকার পারভেজ মিয়া। নির্মানাধীন ভবনের পাশ্ববর্তী ডালুয়া ছড়া থেকে পানির পাম্পের মেশিন দিয়ে ভবনে পানি দেয়া হতো। এলাকাবাসী ডালুয়া ছড়ায় পানির পাম্পসহ যুবককে পড়ে থাকতে দেখে স্থানীয় ইউপি চেয়ারম্যানকে খবর দেয়।

ইউপি চেয়ারম্যান সুলেমান মিয়া খবর পেয়ে কমলগঞ্জ থানা পুলিশকে অবহিত করেন। দুপুর ২টায় কমলগঞ্জ থানার এএসআই পবিত্র দাস সহ এক দল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। কমলগঞ্জ থানার ওসি সঞ্জয় চক্রবর্তী সত্যতা স্বীকার  করে বলেন, নিজের অসাবধনতাবশত: বিদ্যুৎপৃষ্ট হয়ে ছেলেটির মৃত্যু হয়েছে। লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করা হচ্ছে। নিহতের আত্মীয় স্বজনের দাবির প্রেক্ষিতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com