মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
শ্রীমঙ্গলে বই পড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করলেন এমপি হাজী মুজিব মহাদেবপুরে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ৪০ লাখ টাকার মাছের ক্ষতি ধামইরহাটে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবক নিহত, আহত ১ প্রতিপক্ষকে ফাঁসাতে সাড়ে ৩ বছরের মেয়েকে হত্যা, বাবার মৃত্যুদণ্ড রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে বাহিনীর পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর শ্রীমঙ্গলে মাদ্রাসাছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নওগাঁয় ‘নিজের বলার মতো একটা গল্প’ ফাউন্ডেশনের ফিজিক্যাল মিটআপ শ্রীমঙ্গলে ওয়ারেন্টভুক্তসহ ৪ আসামি গ্রেপ্তার শ্রীমঙ্গলে ৩ কোটি টাকার ভারতীয় কসমেটিকস ও শাড়ি জব্দ দুই ম্যাচ নয়, তিন ম্যাচের টেস্ট সিরিজ চান গম্ভীর

সিলেটের কিশোরীকে ধর্ষণের অভিযোগে কমলগঞ্জে সিএনজি চালকসহ দুই যুবক আটক

সিলেটের জৈন্তাপুর এলাকার নিজ বাড়ি থেকে অভিমান করে মৌলভীবাজারের কমলগঞ্জে নানা বাড়িতে আসার উদ্দেশ্য সিএনজিতে উঠলে সিএনজি চালকসহ ২ যুবক কিশোরীকে ফুসলিয়ে একটি বাড়ীতে নিয়ে রাতভর ধর্ষণ করার অভিযোগ পাওয়া গেছে। গতকাল (৪ নভেম্বর) শুক্রবার রাতে শ্রীমঙ্গলের একটি বাসা থেকে শ্রীমঙ্গল থানা পুলিশ কিশোরী উদ্ধারসহ অভিযুক্তদের আটক করে কমলগঞ্জ থানায় হস্তান্তর করেছে। এ ঘটনায় শনিবার কমলগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। মেয়েকে ডাক্তারী পরীক্ষার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

আটককৃতরা হলেন-কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের উত্তরভাগ গ্রামের মৃত ইউসুফ মিয়ার ছেলে মোহন মিয়া (২৪) ও সুলতান বক্সের ছেলে রাজ্জাক বক্স (২২)। পুলিশ সুত্রে জানা যায়, সিলেটের জৈন্তাপুর থানার আব্দুস শহীদের কিশোরী মেয়ে গত রোববার কমলগঞ্জ উপজেলার আদমপুর নানা বাড়ী যাওয়ার জন্য বাড়ী থেকে বেরিয়ে আসে।

কমলগঞ্জ আসার পর উপজেলার উত্তরভাগ গ্রামের মোহন মিয়া ও রাজ্জাক বক্স নামের দুজন যুবক বাড়ীতে পৌঁছে দেয়ার নামে সিএনজিতে উঠিয়ে নিয়ে একটি বাড়িতে আটকে রেখে রাতভর ধর্ষণ করে। এদিকে শ্রীমঙ্গল থানা পুলিশ গোপন সুত্রে খবর পেয়ে ৪ নভেম্বর শুক্রবার রাতে কমলগঞ্জের দুই যুবককে শ্রীমঙ্গল শহরের ভানুগাছ রোড মায়াবী গেস্ট হাউজের মালিক মাহবুবুর রহমানের বাসা থেকে আটক সহ ভিকটিম কিশোরীকে উদ্ধার করে।

পরে শ্রীমঙ্গল থানার পুলিশ ভিকটিম কিশোরীসহ ২ যুবককে কমলগঞ্জ থানায় হস্তান্তর করে। শ্রীমঙ্গল থানার এসআই অলক বিহারী বিষয়টি নিশ্চিত করেছেন। অপরদিকে,ঘটনাটি জানতে পেরে কিশোরীর বাবা আব্দুস শহীদ বাদী হয়ে শনিবার কমলগঞ্জ থানায় অভিযুক্তদের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেছেন।

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী ঘটনায় সত্যতা নিশ্চিত করে বলেন, মেয়ের বাবা বাদি হয়ে একটি ধর্ষণ মামলা দায়ের করেন। অভিযুক্তদের জেল হাজতে প্রেরন করা হয়েছে এবং ভিকটিমের ডাক্তারী পরীক্ষার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com