বৃহস্পতিবার, ০৯ Jul ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫ পটিয়ার বাইপাস রোডে বাস-প্রাইভেটকারে মুখোমুখি সংঘর্ষ : আহত ৫ লামা ডলুছড়ি রেঞ্জ থেকে রাতের আঁধারে পাচার হচ্ছে অবৈধ ট্রাক ভর্তি কাঁচা বাঁশ কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৩৮ পরিবার পেল ১ কোটি টাকার অনুদান গ্রেপ্তারের পরদিন চট্টগ্রাম কারাগারে মারা গেলেন যুবলীগ নেতা খুলশীতে অবৈধ জুয়ার আসরের অভিযোগ, অসাধু কর্মকর্তাদের সম্পৃক্ততার গুঞ্জন চান্দগাঁও থানা জামায়াতের নির্বাচন বিভাগীয় দায়িত্বশীল সমাবেশে মুহাম্মদ উল্লাহ টেকনাফে দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীদের উদ্ধার ও চিকিৎসা সেবা দিল কোস্ট গার্ড চট্টগ্রামে আ.লীগের নাশকতা প্রতিরোধে এনসিপির মিছিল

মৌলভীবাজারে ফর্মেসীতে ফিজিশিয়ান সেম্পুল বিক্রয় করাসহ বিভিন্ন অভিযোগে জরিমানা

মৌলভীবাজারে ফার্মেসীতে ফিজিশিয়ান সেম্পুল বিক্রিসহ বিভিন্ন অভিযোগ এনে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে অভিযোগ করে ৩জন ভোক্তা পেয়েছেন জরিমানার ২৫ভাগ অর্থ।

বুধবার (২৬ অক্টোবর) ভোক্তা অধিকার সংরক্ষণ মৌলভীবাজার জেলা কার্যালয়ে প্রতিষ্টানগুলোর বিরুদ্ধে ভোক্তাদের আনিত অভিযোগের শুনানী অনুষ্টিত হয়। ভোক্তা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন অভিযুক্ত প্রতিষ্টানের মালিক ও অভিযোগ প্রদানকারীদের উপস্থিতিতে অভিযোগের উপর শুনানী করেন।

প্রতিষ্টান গুলোর উপর আনিত অভিযোগের সত্যতা নিশ্চিত হয়ে ৩ প্রতিষ্টানকে ৮ হাজার টাকা জরিমানা করা হরা হয়। ভোক্তা আইন অনুযায়ী জরিমানার ২৫% টাকা তিনজন অভিযোগকারীকে প্রদান করা হয়। ভোক্তা সহকারী পরিচালক মো: আল-আমিন জানান, রোজিনা আক্তার নামের এক নারী মৌলভীবাজার জেলার সদর উপজেলার শ্রীমঙ্গল রোডে অবস্থিত মেসার্স খান ফার্মেসী এন্ড সার্জিক্যাল এর বিরুদ্ধে ফিজিশিয়ান সেম্পল বিক্রয় করার অভিযোগ এনে লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ প্রমানিত হওয়ায় প্রতিষ্ঠানের মালিক রোমেল খান কে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। মেয়াদ উত্তীর্ণ খাদ্য পণ্য বিক্রয় করায় সদর উপজেলার কাশিনাথ রোডে অবস্থিত শুভ ষ্টোর এর বিরুদ্ধে রকম্যান ধর লিখিত অভিযোগ দায়ের করেন। প্রতিষ্ঠানের মালিক কানাই চন্দ্র পালকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া সদর উপজেলার তাঁত ও বস্ত্র মেলায় অবস্থিত ঢাকা স্টার কাবাব এন্ড দই ফুসকা হাউজ এর বিরুদ্ধে মো: শাকিল আহমেদ দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন না করার অভিযোগ আনায় অভিযুক্ত প্রতিষ্ঠানকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com