বৃহস্পতিবার, ০৯ Jul ২০২৬, ১০:০৩ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫ পটিয়ার বাইপাস রোডে বাস-প্রাইভেটকারে মুখোমুখি সংঘর্ষ : আহত ৫ লামা ডলুছড়ি রেঞ্জ থেকে রাতের আঁধারে পাচার হচ্ছে অবৈধ ট্রাক ভর্তি কাঁচা বাঁশ কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৩৮ পরিবার পেল ১ কোটি টাকার অনুদান গ্রেপ্তারের পরদিন চট্টগ্রাম কারাগারে মারা গেলেন যুবলীগ নেতা খুলশীতে অবৈধ জুয়ার আসরের অভিযোগ, অসাধু কর্মকর্তাদের সম্পৃক্ততার গুঞ্জন চান্দগাঁও থানা জামায়াতের নির্বাচন বিভাগীয় দায়িত্বশীল সমাবেশে মুহাম্মদ উল্লাহ টেকনাফে দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীদের উদ্ধার ও চিকিৎসা সেবা দিল কোস্ট গার্ড চট্টগ্রামে আ.লীগের নাশকতা প্রতিরোধে এনসিপির মিছিল

মেয়াদ উত্তীর্ণ কীটনাশক ও বীজ বিক্রয় করায় জরিমানা

মৌলভীবাজারের ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে মেয়াদ উত্তীর্ণ কীটনাশক ও বীজ বিক্রয়, সার ও অতিরিক্ত দামে চাল বিক্রয়ের অভিযোগে ৩টি প্রতিষ্টানকে জরিমানা করা হয়েছে। রবিবার (২৮ আগস্ট) ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন এর নেতৃত্বে র‌্যাব-৯ ফোর্সের সহযোগিতায় জেলার জুড়ী উপজেলার ভবানীগঞ্জ বাজার, কলেজ রোড, ষ্টেশন রোডসহ বিভিন্ন স্থানে অভিযানে অতিরিক্ত দামে সার বিক্রয় করা, দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন না করা, মেয়াদ উত্তীর্ণ কীটনাশক ও বীজ বিক্রয় করা, সঠিক ভাবে ক্রয় ও বিক্রয় ভাউচার সংরক্ষণ না করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে কলেজ রোডে অবস্থিত মেসার্স মিতালী ষ্টোর এন্ড বীজ ঘরকে ৭ হাজার টাকা, ষ্টেশন রোডে অবস্থিত মেসার্স মদিনা এন্টারপ্রাইজকে ৫ হাজার টাকা জরিমানা ও আদায় করা হয়। এছাড়াও অতিরিক্ত দামে চাউল বিক্রয় করা ক্রয় ও বিক্রয় ভাউচার সঠিকভাবে সংরক্ষণ না করার দায়ে ভবানীগঞ্জ বাজারে অবস্থিত মেসার্স রুসমত আলম চাউলের আড়ৎকে ৩ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়। সার ব্যবসায়ীদেরকে মূল্য তালিকা সঠিকভাবে দৃশ্যমান স্থানে প্রদর্শন পূর্বক সরকার নির্ধারিত মূল্যে সার বিক্রি করার জন্য নির্দেশনা দেওয়া হয়। অভিযানে ৩ টি প্রতিষ্ঠানকে সর্বমোট ১৫ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com