বৃহস্পতিবার, ০৯ Jul ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫ পটিয়ার বাইপাস রোডে বাস-প্রাইভেটকারে মুখোমুখি সংঘর্ষ : আহত ৫ লামা ডলুছড়ি রেঞ্জ থেকে রাতের আঁধারে পাচার হচ্ছে অবৈধ ট্রাক ভর্তি কাঁচা বাঁশ কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৩৮ পরিবার পেল ১ কোটি টাকার অনুদান গ্রেপ্তারের পরদিন চট্টগ্রাম কারাগারে মারা গেলেন যুবলীগ নেতা খুলশীতে অবৈধ জুয়ার আসরের অভিযোগ, অসাধু কর্মকর্তাদের সম্পৃক্ততার গুঞ্জন চান্দগাঁও থানা জামায়াতের নির্বাচন বিভাগীয় দায়িত্বশীল সমাবেশে মুহাম্মদ উল্লাহ টেকনাফে দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীদের উদ্ধার ও চিকিৎসা সেবা দিল কোস্ট গার্ড চট্টগ্রামে আ.লীগের নাশকতা প্রতিরোধে এনসিপির মিছিল

সেরা ফুড স্টল ‘টেস্টি ট্রিট’ বাণিজ্যমেলার

২৬তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা-২০২২ এ সেরা ফুড স্টলের স্বীকৃতি পেয়েছে দেশের জনপ্রিয় ফাস্ট ফুড রিটেইল ব্র্যান্ড ‘টেস্টি ট্রিট’। আকর্ষণীয় স্টল, সেবার মাধ্যমে গ্রাহকদের প্রশংসা অর্জন ও মেলার সার্বিক সাফল্যে গুরুত্বপূর্ণ অবদান রাখায় এ পুরস্কার দিয়েছে আয়োজনকারী সংস্থা বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরো।

সোমবার রাজধানীর পূর্বাচলে নবনির্মিত বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে মেলার সমাপনী অনুষ্ঠানে ফুড স্টল ক্যাটাগরিতে টেস্টি ট্রিটকে গোল্ড ট্রফি ও সনদ তুলে দেওয়া হয়। বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ও এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন এ পুরস্কার তুলে দেন।

এ বিষয়ে ‘টেস্টি ট্রিট’ এর হেড অব বিজনেস ইব্রাহিম খলিল বলেন, এবারের মেলায় আমরা প্রত্যাশার চেয়ে অনেক ভালো সাড়া পেয়েছি। মেলায় সাধারণত অনেকে সাশ্রয়ী দামে মানসম্মত খাবার পাওয়া নিয়ে চিন্তায় থাকেন।

আমরা ভোক্তাদের সে চাহিদা মেটাতে পেরে অত্যন্ত আনন্দিত। মেলায় টেস্টি ট্রিটের ফুড স্টলে ভোক্তাদের পছন্দের খাবারগুলো ছিল ফ্রাইড রাইস, ফাস্ট ফুড, চিকেন ও মেক্সিকান আইটেম।

তিনি আরও বলেন, এবারের মেলা প্রথমবারের মতো ঢাকা শহরের মধ্যে না হওয়ায় প্রথমে কিছুটা চিন্তিত ছিলাম। কিন্তু আয়োজক কমিটি অত্যন্ত সুশৃঙ্খলভাবে মেলাটি সম্পন্ন করেছে। পূর্বাচলে নতুন জায়গায় বাণিজ্য মেলা নিয়ে আমরা আশাবাদী।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com