বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
শ্রীমঙ্গলে চোরচক্রের দুই সদস্য আটক, মালামাল উদ্ধার ডিমলায় ট্রাক চাপায় প্রাণ গেল নবম শ্রেণির ছাত্রীর ধামইরহাটে পুলিশের বিশেষ অভিযানে ৩ মাদকসেবী আটক: বিভিন্ন মেয়াদে সাজা ধামইরহাটে আশ্রয়ণ প্রকল্পের পাশে বালু খেকুদের থাবা, হুমকির মুখে নদী ও জনপদ চট্টগ্রামে মেসাজ পার্লারের আড়ালে অসামাজিক কার্যকলাপের অভিযোগ, নেতৃত্ব দিচ্ছেন উজ্জল দাশ ধামইরহাটে ওয়ার্ল্ড ভিশনের কারিগরি প্রশিক্ষণ সমাপনী ও সনদ বিতরণ ধামইরহাটে জাতীয় পুষ্টি মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত ধামইরহাটে পুলিশের বড় অভিযান: ৫ হাজার লিটার চোলাইমদ জব্দ ও ধ্বংস কক্সবাজারে ঈদগাঁও ইউপি সদস্য অপহরণ,৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি জ্বালানি তেলের দামে অস্থির চট্টগ্রামের বাজার, বেড়েছে নিত্যপণ্যের দাম

নরসিংদীতে এলজিইডি ও সড়ক নিরাপত্তা সচেতনতা অভিযান

নরসিংদীতে সড়ক নিরাপত্তা সচেতনতা কর্মপরিকল্পনা প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল (৮ আগস্ট) সোমবার নরসিংদী সদর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে নরসিংদীতে এলজিইডি ও সড়ক নিরাপত্তা সচেতনতা অভিযান প্রকল্প এর কর্মশালা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ও সড়ক নিরাপত্তা সচেতনতা অভিযান প্রকল্প ও ব্র্যাক সড়ক নিরাপত্তা কর্মসূচী আয়োজিত এ কর্মশালায় অংশগ্রহণ করেন নরসিংদী সদর উপজেলা সড়ক নিরাপত্তা কমিটির সদস্যগণ।

কর্মশালার উদ্বোধন করেন ও সমাপনী বক্তব্য রাখেন নরসিংদী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী মোর্শেদ। এ কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন নরসিংদী সদর উপজেলা প্রকৌশলী মো: শাহ আলম মিয়া।

কর্মশালায় সড়ক নিরাপত্তা বিষয়ক ও কর্মশালার লক্ষ্য উদ্দেশ্যে নিয়ে বিস্তারিত আলোচনা করেন ব্র্যাক প্রধান কার্যালয় ঢাকা এর রোড সেফটি প্রোগ্রাম ম্যানেজার মো: মাইনুল হোসাইন।

মো: মাইনুল হোসাইন বলেন, ২০০০-২০১২ সাল পর্যন্ত সড়ক দুর্ঘটনায় গড় মৃত্যু বছরে ৩১৩৭ জন। ২০১৫’র বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদন মতে এই সংখ্যা ২১০০০ এর বেশী। রোড সেফটি ফাউন্ডেশন এর মতে ২০১১ সালে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর পরিমাণ ৬২৮৪। উল্লেখ্য গবেষণায় দেখা যাচ্ছে অর্ধেকেরও বেশী পরিমাণ সড়ক দুর্ঘটনার সংবাদ খবরে আসেনা।

সড়ক দুর্ঘটনায় সর্বাধিক নিহত হয় পথচারী যা প্রায় শতকরা ৪১ ভাগ। প্রাপ্ত উপাত্ত অনুযায়ী ৪২ শতাংশ দুর্ঘটনার ধরণ হচ্ছে ধাক্কা মেরে পালিয়ে যাওয়া। মুখোমুখী সংঘর্ষ ঘটেছে শতকরা ১৯ ভাগ, দুর্ঘটনায় জড়িতদের শতকরা ৩৮.১ভাগ বাস দুর্ঘটনা আর ট্রাক দুর্ঘটনা শতরা ৩০.৪ ভাগ।
#

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com