মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫ পটিয়ার বাইপাস রোডে বাস-প্রাইভেটকারে মুখোমুখি সংঘর্ষ : আহত ৫ লামা ডলুছড়ি রেঞ্জ থেকে রাতের আঁধারে পাচার হচ্ছে অবৈধ ট্রাক ভর্তি কাঁচা বাঁশ কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৩৮ পরিবার পেল ১ কোটি টাকার অনুদান গ্রেপ্তারের পরদিন চট্টগ্রাম কারাগারে মারা গেলেন যুবলীগ নেতা চান্দগাঁও থানা জামায়াতের নির্বাচন বিভাগীয় দায়িত্বশীল সমাবেশে মুহাম্মদ উল্লাহ টেকনাফে দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীদের উদ্ধার ও চিকিৎসা সেবা দিল কোস্ট গার্ড চট্টগ্রামে আ.লীগের নাশকতা প্রতিরোধে এনসিপির মিছিল নাইক্ষ্যংছড়িতে অজ্ঞাত ব্যক্তির কঙ্কাল উদ্ধার

নরসিংদীর রায়পুরায় বীর মুক্তিযোদ্ধা সুলতান মিয়া রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

নরসিংদীর রায়পুরায় বীর মুক্তিযোদ্ধা সুলতান মিয়া(৭১)রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। মরহুমের জানাযায় হাজারো জনতার ঢল নামে।আজ (১ আগস্ট) সোমবার বাদ আসর রায়পুরা থানা জামে মসজিদ মাঠে রাষ্ট্রীয় মর্যাদা প্রতিদান ও জানাজা শেষে পৌর এলাকার থানা হাঁটি গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজগর হোসেন, নরসিংদী জেলা অতিরিক্ত পুলিশ সুপার আল আমিন, মরহুমের ছেলে ঢাকা নৌ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো: সুলাইমান মিয়া, রায়পুরা পৌর মেয়র মো জামাল মোল্লা, রায়পুরা পৌর সাবেক মেয়র আলহাজ¦ আব্দুল কুদ্দুছ মিয়া, রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো আজিজুর রহমান,কেন্দ্রীয় যুবদলের সহসভাপতি ফজলুর রহমান, উপজেলা শিক্ষক সমিতির সাবেক সভাপতি বীরমুক্তিযুদ্ধা আব্দুল হাই মাষ্টার,রায়পুরা পৌর বিএনপির সভাপতি ইদ্রিছ আলী মুন্সি,পলাশতলী ইউপি সাবেক চেয়ারম্যান কাজী নুরু প্রমুখ।

তার পুত্র কর্মরত বাংলাদেশ নৌ-পুলিশ অতিরিক্ত পুলিশ সুপার সুলাইমান মিয়া জানান,তার পিতা (আজ)সোমবার সকালে ঢাকায় পুলিশ লাইন হাসপাতালে হৃদ রোগ জনিত কারণে সকাল সাড়ে ১০টার দিকে ইন্তেকাল করেন। পরে নিহতের নিজ গ্রামের বাড়ি নরসিংদীর রায়পুরার পৌর এলাকার থানা হাঁটি নিজ বাড়িতে নিয়ে আসা হয়। তিনি স্ত্রী ও ২পুত্র ২ কন্যা রেখে গেছেন।

উল্লেখ্য,বীর মুক্তিযোদ্ধা সুলতান মিয়া মুক্তিযোদ্ধের পাশাপাশি ইদানীং মাদরাসা মসজিদসহ বিভিন্ন সমাজিক উন্নয়ন মূলক কর্মকান্ড পরিচালনা করে মানুষের আস্তা অর্জন করেছেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com