মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
শ্রীমঙ্গলে বই পড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করলেন এমপি হাজী মুজিব মহাদেবপুরে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ৪০ লাখ টাকার মাছের ক্ষতি ধামইরহাটে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবক নিহত, আহত ১ প্রতিপক্ষকে ফাঁসাতে সাড়ে ৩ বছরের মেয়েকে হত্যা, বাবার মৃত্যুদণ্ড রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে বাহিনীর পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর শ্রীমঙ্গলে মাদ্রাসাছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নওগাঁয় ‘নিজের বলার মতো একটা গল্প’ ফাউন্ডেশনের ফিজিক্যাল মিটআপ শ্রীমঙ্গলে ওয়ারেন্টভুক্তসহ ৪ আসামি গ্রেপ্তার শ্রীমঙ্গলে ৩ কোটি টাকার ভারতীয় কসমেটিকস ও শাড়ি জব্দ দুই ম্যাচ নয়, তিন ম্যাচের টেস্ট সিরিজ চান গম্ভীর

মৌলভীবাজারের হাকালুকি হাওর ‘মেঘশূর’ পানি উপরের দিকে উঠার দৃশ্য ভাইরাল

হাকালুকি হাওরে ঘুর্ণিঝড়ের মতো কুন্ডলী পাকিয়ে পানি উপরের দিকে উঠার ঘটনার দৃশ্যটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ভিডিওটি ভাইরাল হয়ে পড়ে।

জানা গেছে, গতকাল (২৩ জুলাই) শনিবার বিকেলে হাকালুকি হাওরে দেখা যায় অভাবনীয় একটি দৃশ্য। হাওরের মধ্য থেকে ঘূর্ণনের মধ্য দিয়ে বৃত্তাকারে পানি সাঁ সাঁ করে উপরের দিকে ওঠে যাচ্ছে আকাশে। অনেকেই এই দৃশ্যের ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছাড়েন।

এরপর এসব ভিডিও ছড়িয়ে পড়ে দেশজুড়ে। হাকালুকি হাওরে এমন দৃশ্য আগে কখনো দেখা যায়নি বলে মন্তব্য করেছেন অনেকে। কেউ কেউ এমন ঘটনায় আতঙ্কিত বলেও জানিয়েছেন।

আসলে কী ঘটেছিল হাকালুকি হাওরে? জানতে যোগাযোগ করে সিলেট আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরীর সঙ্গে। তিনি বলেন, ‘যে ঘটনা ঘটেছে, তা সাধারণত আমাদের দেশে দেখা যায় না।

এটি মূলত একধরনের টর্নেডো। তিনি জানান, জলের উপর শক্তিশালী টর্নেডো সৃষ্টি হলে প্রচন্ড বেগে ঘূর্ণয়মান বাতাসের টানে জল স্তম্ভাকারে উপরের দিকে উঠতে থাকে। জল দিয়ে মোড়ানো বাতাসের তৈরি টর্নেডোর ফলে এমনটা হয়।

এটাকে ডধঃবৎ ঝঢ়ড়ঁঃ বা জলস্তম্ভ বলা হয়। বাংলাদেশে এটি ‘মেঘশূর’ নামেও পরিচিত। সাঈদ আহমদ চৌধুরী বলেন, ‘এই টর্নেডোর ভেতরে ঘূর্ণনের শক্তি ঘন্টায় ২০০ কিলোমিটার হতে পারে। কেউ যদি এর মধ্যে পড়ে যায়, তবে উড়িয়ে নিতে পারে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com