মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫ পটিয়ার বাইপাস রোডে বাস-প্রাইভেটকারে মুখোমুখি সংঘর্ষ : আহত ৫ লামা ডলুছড়ি রেঞ্জ থেকে রাতের আঁধারে পাচার হচ্ছে অবৈধ ট্রাক ভর্তি কাঁচা বাঁশ কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৩৮ পরিবার পেল ১ কোটি টাকার অনুদান গ্রেপ্তারের পরদিন চট্টগ্রাম কারাগারে মারা গেলেন যুবলীগ নেতা চান্দগাঁও থানা জামায়াতের নির্বাচন বিভাগীয় দায়িত্বশীল সমাবেশে মুহাম্মদ উল্লাহ টেকনাফে দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীদের উদ্ধার ও চিকিৎসা সেবা দিল কোস্ট গার্ড চট্টগ্রামে আ.লীগের নাশকতা প্রতিরোধে এনসিপির মিছিল নাইক্ষ্যংছড়িতে অজ্ঞাত ব্যক্তির কঙ্কাল উদ্ধার

শপথ নিলেন মির্জাপুরের নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান ও সদস্যরা

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার নবনির্বাচিত ৫ জন ইউপি চেয়ারম্যান ও ৬০ জন ইউপি সদস্য শপথ নিয়েছেন।
রবিবার (১৭ জুলাই) বিকেলে নবনির্বাচিত চেয়ারম্যানদের জেলা প্রশাসক ড. মো. আতাউল গনি ও ইউপি সদস্যদের মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাফিজুর রহমান শপথ বাক্য পাঠ করান। তবে তরফপুর ইউপির গেজেট না হওয়ায় নির্বাচিত চেয়ারম্যান ও সদস্যরা শপথ নিতে পারেননি বলে জানা গেছে।
জানা গেছে, গত ১৫ জুন মির্জাপুর উপজেলার ৬টি ইউপি নির্বাচনের ভোট অনুষ্ঠিত হয়। বহুরিয়া ইউপিতে আবু সাইদ, তরফপুর ইউপিতে আজিজ রেজা, ফতেপুর ইউপিতে আব্দুর রউফ, আজগানা ইউপিতে আব্দুল কাদের, ভাওড়া ইউপিতে মাসুদুর রহমান ও লতিফপুর ইউপিতে আলী হোসেন রনি চেয়ারম্যান নির্বাচিত হন। এছাড়া ৬ ইউপিতে ১৮ জন সংরক্ষিত নারী সদস্য ও ৫৪ জন সদস্য নির্বাচিত হন। রবিবার বিকেলে টাঙ্গাইলের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বহুরিয়া ইউপির চেয়ারম্যান আবু সাইদ, ফতেপুর ইউপির আব্দুর রউফ, আজগানা ইউপির আব্দুল কাদের, ভাওড়া ইউপির মাসুদুর রহমান ও লতিফপুর ইউপির চেয়ারম্যান আলী হোসেন রনিকে জেলা প্রশাসক ড. মো. আতাউল গনি শপথ বাক্য পাঠ করান।
এছাড়া মির্জাপুর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাফিজুর রহমান ৬০ জন ইউপি সদস্যকে শপথ বাক্য পাঠ করান। এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু উপস্থিত ছিলেন।
তরফপুর ইউপির ২ নম্বর ওয়ার্ড এর বর্তমান সদস্য আব্দুল হাই নবনির্বাচিত সদস্য হারুন অর রশিদের কাছে ১ ভোটে পরাজিত হন। আব্দুল হাই নির্বাচন কমিশনে আপিল করায় তরফপুর ইউপির গেজেট হয়নি। এ জন্য তরফপুর ইউপির চেয়ারম্যান ও সদস্যরা শপথ নিতে পারেননি বলে নবনির্বাচিত চেয়ারম্যান আজিজ রেজা জানিয়েছেন। তবে দ্রুত সময়ের মধ্যে গেজেট প্রকাশ এবং শপথ অনুষ্ঠান হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com