সোমবার, ১৮ মে ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
সন্ত্রাসী পাহারায় চলছে আ.লীগ নেতার অবৈধ ইটভাটা প্রশাসনের নীরবতায় ক্ষোভ ভারতে পালানোর প্রস্তুতিকালে উগ্রবাদী সংগঠনের সদস্য ও চাকরিচ্যুত সেনা সদস্য গ্রেপ্তার হালিশহরে ১১ কেজি ৯০০ গ্রাম গাঁজা ও নারীসহ ৬ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম ইস্যু রাজনৈতিক কৌশল, বললেন ট্রাম্প শ্রীমঙ্গলে ”সম্প্রীতির বাংলাদেশ গড়ি” আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত ভূঞাপুরে এক মাসের শিশু বাচ্চা কে নিয়মিত টিকার পরিবর্তে দেওয়া হয় কুকুর কামড়ানোর ভ্যাকসিন লোহাগাড়ায় চাচাতো ভাইয়ের লাঠির আঘাতে মাদ্রাসা সুপার নিহত, আটক ১ রান্নাঘরে ফনা তোলে বসেছিল প্রাণঘাতী কোবরা, অল্পের জন্য রক্ষা কুলাউড়ায় ডিবির অভিযানে গাঁজাসহ মাদক কারবারি আটক ধামইরহাটে পলাতক আওয়ামী লীগ নেতাদের ইউপি কার্যালয়ে ফেরানোর নেপথ্যে কুচক্রী মহল

শেখ শামসুর রহমানের নির্বাচনী প্রচারনার মাইক জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে পাবনা সাঁথিয়া উপজেলার করমজা ইউপি নির্বাচনের আনারস মার্কা প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব শেখ শামসুর রহমানের নির্বাচনী প্রচারনার মাইক জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ (১৫ জুলাই) শুক্রবার বেলা এগারোটার দিকে করমজা ৭ নং ওয়ার্ডের শামুকজানি থেকে মাইক জব্দ করেন উপজেলা সহকারী (ভ‚মি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেড মোঃ মনিরুজ্জামান।
“নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে মাইকে প্রচার, অতিষ্ঠ এলাকাবাসী” শিরোনামে ১৩ জুলাই পাবনা নিউজ ডট নেট এ স্বচিত্রে একটি প্রতিবেদন প্রতিবেদন প্রকাশ হয়। এর পর থেকেই নড়েচরে বসে প্রশাসন।
আদালত সূত্রে জানা যায়, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব শেখ শামসুর রহমানের নির্বাচনী প্রচারনার মাইক সকাল আটটা থেকেই বাঁজিয়ে আসছিল অথচ নিয়মানুযায়ী দুপুর দুইটা থেকে রাত আটটা পর্যন্ত মাইকে প্রচার চালানোর কথা। এ সময় ভ্রাম্যমাণ আদালতের সামনে পরলে মাইক জব্দ করেন।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীকে জরিমানার আওতায় আনা হবে বলে জানা যায়। এ সময় ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেড মোঃ মনিরুজ্জামান ইউনিয়নের নির্বাচনী বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। সাঁথিয়া থানা পুলিশের সহযোগিতায় বিভিন্ন হাঁট বাজারে ইউপি সদস্যদের দেয়ালে পোষ্টার লাগানোগুলো ছিরে ফেলেন। নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন যে প্রতিনিধি করবে তাকেই শাস্তির মুখোমুখি হতে হবে বলে জানা যায়

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com