বৃহস্পতিবার, ৩০ Jul ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
মানবিকতার অনন্য নজির: ছেলের হাতে নির্যাতিত বৃদ্ধা মাকে বাড়িতে ফিরিয়ে দিলেন ওসি মিন্টু রহমান ইঞ্জিনের সংকটে কমেছে পণ্য সরবরাহ, বেড়েছে রাজস্ব বন্যায় কক্সবাজারে ২৩ মৃত্যু, ক্ষতিগ্রস্ত প্রায় দেড় লাখ মানুষ বান্দরবান-রাঙ্গুনিয়া সড়কে সেতু ধসে পানিবন্দি ১১ হাজার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন সাতকানিয়া নৌকায় ভাসিয়ে মুমূর্ষু রোগীদের হাসপাতালে নিয়ে আসছেন স্বজনেরা  চট্টগ্রামে বন্যায় ভেসে গেছে ৯৯৩৩টি পুকুর-দিঘির মাছ,ক্ষতি হয়েছে ৯১ কোটি ৪১ লাখ ৫৩ হাজার টাকা চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৪৮ কিলোমিটার গ্রামীণ সড়ক পানিবন্দী মানুষের চরম খাদ্য বিশুদ্ধ পানির সংকট বিত্তশালী সামর্থ্যবানদের কাছে আর্তনাদ অটোরিকশা উদ্ধারের নামে পুলিশ প্রশাসনের নামে টাকা আত্মসাধ করল কথিত সাংবাদিক ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত

৪০ কোটি এন৯৫ মাস্ক বিতরণ করবেন বাইডেন

বাইডেন প্রশাসন ৪০ কোটি এন৯৫ মাস্ক বিতরণের ঘোষণা দিয়েছেন। আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রজুড়ে সম্পূর্ণ বিনামূল্যে এ মাস্ক বিতরণ করা হবে।

করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন থেকে রক্ষা পেতে অধিকতর সুরক্ষা সামগ্রী ব্যবহারে জোর দিচ্ছেন মার্কিন প্রশাসন। আজ (১৯ জানুয়ারি) বুধবার গনণমাধ্যম এ তথ্য জানানো হয়।

হোয়াইট হাউস বুধবার জানায়, মাস্কগুলো সরকারের কৌশলগত জাতীয় মজুদ থেকে আসবে। যেখানে ৭৫ কোটির বেশি উচ্চ সুরক্ষামূলক মাস্ক রয়েছে। এগুলো সারাদেশের ফার্মেসি, কমিউনিটি হেলথ সেন্টার ও পিকআপে পাওয়া যাবে। চলতি সপ্তাহে এগুলো পরিবহন করা হবে যাতে আগামী সপ্তাহ থেকে পাওয়া যায়।

জানা গেছে, করোনা মহামারি শুরু হওয়ার পর দেশটিতে এটা হবে বিনা মূল্যে মাস্ক বিতরণের সর্বোচ্চ পদক্ষেপ। ২০২০ সালে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ ধরনের একটি পদক্ষেপ নিলেও পরবর্তীতে তা বন্ধ রাখে।

চলতি মাসে মাস্কটির দুষ্প্রাপ্যতার কারণে তীব্র সমালোচনার পর বাইডেন সেই উদ্যোগটি বাস্তবায়নে পদক্ষেপ গ্রহণ করেন।একইভাবে বাড়িতে করোনা পরীক্ষার কিট ঘাটতি দেখা দেওয়ায়ও সমালোচনার মুখে পড়েন বাইডেন।

অবশেষে চলতি সপ্তাহে আমেরিকানদের জন্য একটি ওয়েবসাইট খোলা হয়। যেখানে সবাইকে বিনামূল্যে চারটি কিট অর্ডারের দেওয়া হয়েছে।

যুক্তরাষ্ট্রে রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র মুখ ঢেকে রাখার বিষয়ে নির্দেশিকা আপডেট করেছে। যাতে স্পষ্টভাবে বলা হয়, সঠিকভাবে লাগানো এন৯৫ ও কেএন৯৫ মাস্কগুলো করোনার বিরুদ্ধে সবচেয়ে বেশি সুরক্ষা দেয়।

হোয়াইট হাউস জানায়, সব আমেরিকানদের জন্য মাস্ক নিশ্চিত করতে হবে। তাই একজন সর্বোচ্চ তিনটি মাস্ক পাবেন।

এন৯৫ ও কেএন৯৫ মাস্কগুলো মহামারি চলাকালীন অন্য যে কোনো সময়ের তুলনায় এখন খুব সহজেই পাওয়া যাচ্ছে। সার্জিক্যাল বা কাপড়ের মাস্কের চেয়ে এগুলো বেশি ব্যয়বহুল ও কার্যকর।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com