সোমবার, ২৭ Jul ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ইঞ্জিনের সংকটে কমেছে পণ্য সরবরাহ, বেড়েছে রাজস্ব বন্যায় কক্সবাজারে ২৩ মৃত্যু, ক্ষতিগ্রস্ত প্রায় দেড় লাখ মানুষ বান্দরবান-রাঙ্গুনিয়া সড়কে সেতু ধসে পানিবন্দি ১১ হাজার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন সাতকানিয়া নৌকায় ভাসিয়ে মুমূর্ষু রোগীদের হাসপাতালে নিয়ে আসছেন স্বজনেরা  চট্টগ্রামে বন্যায় ভেসে গেছে ৯৯৩৩টি পুকুর-দিঘির মাছ,ক্ষতি হয়েছে ৯১ কোটি ৪১ লাখ ৫৩ হাজার টাকা চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৪৮ কিলোমিটার গ্রামীণ সড়ক পানিবন্দী মানুষের চরম খাদ্য বিশুদ্ধ পানির সংকট বিত্তশালী সামর্থ্যবানদের কাছে আর্তনাদ অটোরিকশা উদ্ধারের নামে পুলিশ প্রশাসনের নামে টাকা আত্মসাধ করল কথিত সাংবাদিক ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫

রাজশাহীতে এবার রেল কর্মচারিকে কুপিয়ে হত্যা

স্কুলছাত্র সানি হত্যার জের কাটতে না কাটতেই রাজশাহী নগরীতে এবার রেল কর্মচারি যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে।  গতকাল (৫ জুলাই) মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে মহানগরীর বেলদারপাড়া মুক্তিযোদ্ধা সংসদ এলাকায় ওই যুবককে কুপিয়ে জখম করা হয়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় একজন আহত হয়েছেন। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

নিহত যুবকের নাম সোহেল রানা। তিনি নগরের ১৯ নং ওয়ার্ডের শিরোইল কলোনি এলাকার আব্দুল করিমের ছেলে। সোহেল রেলওয়ে ওয়েম্যান পদে চাকুরী করতেন। আর আহতের নাম ফারুক হোসেন। তাকে হাসপাতালে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বাংলা মদ ব্যবসায়ী টগরের বাড়ীতে মদ কেনা নিয়ে সোহেল ও ফারুকের দ্বন্দ্ব হয়। এ সময় তাদের মধ্যে মারামারির ঘটনা ঘরে। পরে টগরের বাড়ি থেকে বের হয়ে ফারুক সোহেলকে কুপিয়ে জখম করে। এতে তিনি গুরুতর আহত হন। ঘটনার সময় ধস্তাধস্তিতে রাস্তার উপর পড়ে গিয়ে ফারুকও আহত হয়। এ সময় দুইজনই মদ্যপ অবস্থায় ছিলেন। পরে স্থানীয়রা দুইজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সোহেলকে মৃত ঘোষণা করেন।

বোয়ালিয়া থানার ওসি মাজহারুল ইসলাম বলেন, কিভাবে সোহেল নিহত ও ফারুক আহত হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া য়ায়নি। তবে স্থানীয় লোকজন জানিয়েছে ফারুক সোহেলকে ছুরিকাঘাত করেছে। কিন্তু ফারুক বলছে তারা গাড়ির ধাক্কায় আহত হয়েছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

গত রোববার রাত সাড়ে ৯টার দিকে পূর্বশত্রুতার জেরে রাজশাহী নগরের হেতেম খাঁ সবজিপাড়া এলাকায় স্কুলছাত্র সানিকে কুপিয়ে হত্যা করা হয়। নিহত সানি রাজশাহী পরিবহন শ্রমিক ইউনিয়নের সহসভাপতি রফিকুল ইসলাম ওরফে পাখির ছোট ছেলে। সানি এবার এসএসসি পরীক্ষার্থী ছিল। তার বাড়ি নগরের বোয়ালিয়া থানার দড়িখরবোনা এলাকায়। হাসপাতাল থেকে তুলে নিয়ে গিয়ে তাকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় একজনকে গ্রেফতার করে পুলিশ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com