মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
শ্রীমঙ্গলে বই পড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করলেন এমপি হাজী মুজিব মহাদেবপুরে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ৪০ লাখ টাকার মাছের ক্ষতি ধামইরহাটে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবক নিহত, আহত ১ প্রতিপক্ষকে ফাঁসাতে সাড়ে ৩ বছরের মেয়েকে হত্যা, বাবার মৃত্যুদণ্ড রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে বাহিনীর পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর শ্রীমঙ্গলে মাদ্রাসাছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নওগাঁয় ‘নিজের বলার মতো একটা গল্প’ ফাউন্ডেশনের ফিজিক্যাল মিটআপ শ্রীমঙ্গলে ওয়ারেন্টভুক্তসহ ৪ আসামি গ্রেপ্তার শ্রীমঙ্গলে ৩ কোটি টাকার ভারতীয় কসমেটিকস ও শাড়ি জব্দ দুই ম্যাচ নয়, তিন ম্যাচের টেস্ট সিরিজ চান গম্ভীর

শ্রীমঙ্গলে ভোক্তার অভিযানে দুই প্রতিষ্টানকে ৩৫ হাজার টাকা জরিমানা

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী ন্যায্য দামে প্রাপ্তি নিশ্চিত করার পাশাপাশি বন্যার্তদের প্রয়োজনীয় খাদ্য সামগ্রী সরবরাহ সঠিক রাখা এবং ন্যায্য দামে প্রাপ্তি নিশ্চিত করার লক্ষে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যলয় বাজার তদারকি ও অভিযান পরিচালনা করেছে। অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে দুটি প্রতিষ্টানকে ৩৫হাজার টাকা জরিমানা করা হয়।

সোমবার (৪ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: আল-আমিন এর নেতৃত্বে বাজার তদারকি ও অভিযানে র‌্যাব-৯ এর কোম্পানি কমান্ডার মোহাম্মদ দোলয়ার হোসেন সহায়তা করেন।

অভিযানে বন্যার্তদের উদ্দেশ্যে প্রয়োজনীয় পণ্য সামগ্রী অতিরিক্ত দামে বিক্রয় করা, ব্যবসায়ীদের মিথ্যা তথ্য দেওয়া, পাকা ভাউচার সংরক্ষণ না করা, মূল্য তালিকা সংরক্ষণ না করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে হক ম্যানশনে অবস্থিত রনি ট্রেডার্সকে ১৫ হাজার টাকা জরিমানা এবং সেন্ট্রাল রোডে অবস্থিত প্রতিমা ভান্ডারকে ২০ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়। সকল ব্যবসায়ীকে সঠিকভাবে পাকা ভাউচার প্রদান পূর্বক ন্যায্য দামে মশলাসহ নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী বিক্রি করার জন্য নির্দেশনা দেওয়া হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com