মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
শ্রীমঙ্গলে বই পড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করলেন এমপি হাজী মুজিব মহাদেবপুরে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ৪০ লাখ টাকার মাছের ক্ষতি ধামইরহাটে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবক নিহত, আহত ১ প্রতিপক্ষকে ফাঁসাতে সাড়ে ৩ বছরের মেয়েকে হত্যা, বাবার মৃত্যুদণ্ড রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে বাহিনীর পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর শ্রীমঙ্গলে মাদ্রাসাছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নওগাঁয় ‘নিজের বলার মতো একটা গল্প’ ফাউন্ডেশনের ফিজিক্যাল মিটআপ শ্রীমঙ্গলে ওয়ারেন্টভুক্তসহ ৪ আসামি গ্রেপ্তার শ্রীমঙ্গলে ৩ কোটি টাকার ভারতীয় কসমেটিকস ও শাড়ি জব্দ দুই ম্যাচ নয়, তিন ম্যাচের টেস্ট সিরিজ চান গম্ভীর

পদ্মা সেতুর উদ্বোধনে পদ্মা সেতু নিয়ে কবিতা পাঠের আসর

পদ্মা সেতুর উদ্বোধনের মাধ্যমে দেশের দক্ষিনাঞ্চলকে সারা দেশের সাথে সংযুক্ত করায় প্রধানমন্ত্রীকে অভিবাদন জানিয়ে ২৫ জুন রাতে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবে আয়োজন করা হয় আলোচনাসভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পদ্মা সেতু নিয়ে রচিত কবিতা পাঠের আসর।

প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি শামীম আক্তার হোসেন মিন্টুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্যদেন বাংলাদেশ আওয়ামীলীগ শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি অর্ধেন্দু কুমার দেব, যুগ্ম সাধারণ সম্পাদক এনাম হোসেন চৌধুরী মামুন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্যদেন অধ্যাপক অবিনাশ আচার্য্য, প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির নেতা জহর তরফদার, ন্যাপ মৌলভীবাজার জেলা কমিটির আহবায়ক চৌধুরী নিহারেন্দু হোম সজল, জাসদ শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি হাজী এলেমান কবির।

এ ছাড়াও বক্তব্যদেন একুশে টেলিভিশনের মৌলভীবাজার প্রতিনিধি বিকুল চক্রবর্তী, প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রজত শুভ্র চক্রবর্তী, সাংবাদিক কাউছার আহমদ রিয়ন ও নাট্য ব্যাক্তিত্ব প্রিন্সসহ আরো অনেকে।

এ সময় পদ্মা সেতু নিয়ে লেখা অধ্যাপক অবিনাশ আচার্য্যের কবিতা পাঠ করেন শ্রীমঙ্গল সম্মিলিত নাট্য পরিষদের সাধারণ সম্পাদক কামরুল হাসান দুলন, পদ্মা সেতু নিয়ে লেখা চা বাগান ব্যবস্থাপক বিকাশ সিংহের কবিতা আবৃত্তি করেন সহকারী অধ্যাপক রজত শুভ্র চক্রবর্তী। স্ব-রচিত কবিতা আবৃত্তি করেন বঙ্গ কবি লুৎফুর রহমান।

এ সময় বঙ্গবন্ধু, পদ্মা সেতু ও দেশের গান করেন প্রখ্যাত সংগীত শিল্পী তারেক ইকবাল চৌধুরী, শ্যামল আচার্য্য ও হৃদি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com