মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫ পটিয়ার বাইপাস রোডে বাস-প্রাইভেটকারে মুখোমুখি সংঘর্ষ : আহত ৫ লামা ডলুছড়ি রেঞ্জ থেকে রাতের আঁধারে পাচার হচ্ছে অবৈধ ট্রাক ভর্তি কাঁচা বাঁশ কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৩৮ পরিবার পেল ১ কোটি টাকার অনুদান গ্রেপ্তারের পরদিন চট্টগ্রাম কারাগারে মারা গেলেন যুবলীগ নেতা চান্দগাঁও থানা জামায়াতের নির্বাচন বিভাগীয় দায়িত্বশীল সমাবেশে মুহাম্মদ উল্লাহ টেকনাফে দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীদের উদ্ধার ও চিকিৎসা সেবা দিল কোস্ট গার্ড চট্টগ্রামে আ.লীগের নাশকতা প্রতিরোধে এনসিপির মিছিল নাইক্ষ্যংছড়িতে অজ্ঞাত ব্যক্তির কঙ্কাল উদ্ধার

পদ্মা সেতুর উদ্বোধনে আনন্দে মেতেছে নীলফামারী বাসী

স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধনে বাঁধ ভাঙা আনন্দে মেতেছে গোটা নীলফামারী বাসী।

সাড়ে চার’শ কিলোমিটার দূরে উদ্বোধনী অনুষ্ঠান হলেও আনন্দের কোন কমতি ছিলনা উত্তরের জেলা নীলফামারীতে। সকাল থেকেই বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, সংগঠন ছাড়াও রাজনৈতিক সংগঠন বর্ণাঢ্য র‌্যালীর আয়োজন করে।

সকালে নীলফামারী জেলা পরিষদের উদ্যোগে প্রশাসক,বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীনের নেত্রীত্বে বাজার ট্রাফিক মোড় থেক একটি বিশাল বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। বিকেলে জেলা আওয়ামী লীগ ও সহযোগী সকল সংগঠনসমূহ বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করে। বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগ সভাপতি দেওয়ান কামাল আহমেদ, এ্যাড. মমতাজুল হক, আবুজার রহমান, আরিফ হোসেন মুন, আমজাদ হোসেন, কামরুজ্জামান জামান, ওয়াদুদ রহমানসহ স্থানীয় নেত্রীবৃন্দ। উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধু চত্তর থেকে পদ্মা সেতুর দৈর্ঘে ম্যারাথন দৌঁড় এবং পৌর আওয়ামী লীগের উদ্যোগে মিষ্টি বিতরণ করা হয়।

অপরদিকে ডোমার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পারিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার রমিজ আলমের সভাপতিত্বে সেতুর উদ্ধোধন অনুষ্ঠানকে উপভোগ্য করতে প্রজেক্টরের মাধ্যমে উদ্ধোধন অনুষ্ঠান দেখানোর ব্যাবস্থা করাহয়।

এ সময় উপস্থিত ছিলেন ডোমার থানা অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম,উপজেলা আওয়ামীলীগের সভাপতি খায়রুল আলম বাবুল, সাধারন সম্পাদক মঞ্জরুল আলম চৌধুরী,বীর মুক্তিযোদ্ধাবৃন্দ,বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com