বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
মানবিকতার অনন্য নজির: ছেলের হাতে নির্যাতিত বৃদ্ধা মাকে বাড়িতে ফিরিয়ে দিলেন ওসি মিন্টু রহমান ইঞ্জিনের সংকটে কমেছে পণ্য সরবরাহ, বেড়েছে রাজস্ব বন্যায় কক্সবাজারে ২৩ মৃত্যু, ক্ষতিগ্রস্ত প্রায় দেড় লাখ মানুষ বান্দরবান-রাঙ্গুনিয়া সড়কে সেতু ধসে পানিবন্দি ১১ হাজার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন সাতকানিয়া নৌকায় ভাসিয়ে মুমূর্ষু রোগীদের হাসপাতালে নিয়ে আসছেন স্বজনেরা  চট্টগ্রামে বন্যায় ভেসে গেছে ৯৯৩৩টি পুকুর-দিঘির মাছ,ক্ষতি হয়েছে ৯১ কোটি ৪১ লাখ ৫৩ হাজার টাকা চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৪৮ কিলোমিটার গ্রামীণ সড়ক পানিবন্দী মানুষের চরম খাদ্য বিশুদ্ধ পানির সংকট বিত্তশালী সামর্থ্যবানদের কাছে আর্তনাদ অটোরিকশা উদ্ধারের নামে পুলিশ প্রশাসনের নামে টাকা আত্মসাধ করল কথিত সাংবাদিক ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত

লালমনিরহাটে ৬০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার 

লালমনিরহাট  জেলার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর গোপন সংবাদের ভিত্তিতে  অভিযান চালিয়ে ৬০ কেজি গাঁজাসহ দু’জন মাদক কারবারিকে আটক করেছে। এসময় গাঁজা পরিবহন করা একটি পিকআপ জব্দ করেছে মাদকদ্রব্য অধিদপ্তর।
মঙ্গলবার (১৪ জুন) দুপুরে লালমনিরহাট জেলার  সদর উপজেলার কুলাঘাট এলাকা থেকে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়। এসময় দু’জন মাদক কারবারিকে আটক করার পাশাপাশি একটি পিকআপ ভ্যান জব্দ করেন। আটক মাদক কারবারিরা হলেনঃ নাটোর জেলা সদর রামাইগাছি এলাকার আমির আলী প্রামাণিকের ছেলে জনি প্রামাণিক (২৩) ও একই এলাকার মৃত মিন্টু মোল্লার ছেলে আশিক (২২)।

জানা যায় ,লালমনিরহাট জেলার  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালল খায়রুল বাশারের সার্বিক তত্ত্বাবধায়নে   বিভাগীয় স্টাফদের সমন্বয়ে গঠিত রেইডিং টিম গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার কুলাঘাট এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় একটি পিকআপ ভ্যান করে এসব গাঁজা অন্যত্র নিয়ে যাচ্ছিল। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের লোকজন পিকআপ ভ্যানটি আটক করে তল্লাশী চালান। এসময় পিকআপ ভ্যান থেকে ৬০ কেজি গাঁজা উদ্ধার করেন তারা। পরে তাদের দুজনকে আটক করার পাশাপাশি জব্দ করা হয় পিকআপ ভ্যানটি।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক খায়রুল বাশার জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা গাঁজা ব্যবসার কথা স্বীকার করেছেন। তিনি আরো বলেন আটক দুজন মাদক কারবারির বিরুদ্ধে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com