মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০১:০১ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
শ্রীমঙ্গলে বই পড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করলেন এমপি হাজী মুজিব মহাদেবপুরে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ৪০ লাখ টাকার মাছের ক্ষতি ধামইরহাটে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবক নিহত, আহত ১ প্রতিপক্ষকে ফাঁসাতে সাড়ে ৩ বছরের মেয়েকে হত্যা, বাবার মৃত্যুদণ্ড রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে বাহিনীর পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর শ্রীমঙ্গলে মাদ্রাসাছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নওগাঁয় ‘নিজের বলার মতো একটা গল্প’ ফাউন্ডেশনের ফিজিক্যাল মিটআপ শ্রীমঙ্গলে ওয়ারেন্টভুক্তসহ ৪ আসামি গ্রেপ্তার শ্রীমঙ্গলে ৩ কোটি টাকার ভারতীয় কসমেটিকস ও শাড়ি জব্দ দুই ম্যাচ নয়, তিন ম্যাচের টেস্ট সিরিজ চান গম্ভীর

কমলগঞ্জে নুপুর শর্মার সমর্থনে উস্কানিমূক পোষ্ট দেওয়ায় যুবক আটক

মৌলভীবাজারের কমলগঞ্জের মাধবপুর চা বাগান এলাকা থেকে ভারতের নুপুর শর্মাকে সমর্থন করে ফেইসবুকে উস্কানিমূলক পোষ্ট দেয়ার অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ।

রোববার রাতে উপজেলার মাধবপুর ইউনিয়নের মাধবপুর চা বাগানের রামচন্দ্র সিং এর ছেলে অমিত সিং সোশাল মিডিয়া ফেসবুকে নুপুর শর্মাকে সমর্থন করে উস্কানিমূলক পোস্ট দেয়। মৃহুর্তের মধ্যেই পোষ্টটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় স্থানীয়রা ক্ষুব্ধ হয়। পরে রাতেই কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইয়ারদৌস হাসান অভিযান চালিয়ে অভিযুক্ত অমিত সিংকে গ্রেফতার করেন এবং স্থানীয় ক্ষুব্ধ জনতাকে শান্ত করেন। এর আগে ভাইরাল হওয়া পোষ্ট দেখে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। পরে প্রতিবাদ মুখর হয়ে উঠেন সাধারণ মানুষ।

এ ঘটনায় অভিযুক্ত অমিত সিং তার এক বন্ধুর ফোন থেকে লাইভে এসে ক্ষমা চাইলেও শেষে বলে এটা বাংলাদেশ সেটা সে জানতো না।

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইয়ারদৌস হাসান বলেন, রাতেই গ্রামের বাড়ী থেকে অমিত সিং কে গ্রেফতার করা হলে পরিস্থিতি শান্ত হয়। তার অপর এক সঙ্গি একই ইউনিয়নের সেভেন সিং এর ছেলে সঞ্জয় সিং পালিয়ে যাওয়ায় পুলিশ তাকে গ্রেফতার করতে মাঠে কাজ করছে।

এ সময় কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিন ও মাধবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসিদ আলী কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়ে আরো বলেন, উস্কানিমূলক পোস্ট দেয়ার সাথে যারাই জড়িত তাদেরকে আইনের আওতায় আনা হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com