বুধবার, ০১ Jul ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫ পটিয়ার বাইপাস রোডে বাস-প্রাইভেটকারে মুখোমুখি সংঘর্ষ : আহত ৫ লামা ডলুছড়ি রেঞ্জ থেকে রাতের আঁধারে পাচার হচ্ছে অবৈধ ট্রাক ভর্তি কাঁচা বাঁশ কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৩৮ পরিবার পেল ১ কোটি টাকার অনুদান গ্রেপ্তারের পরদিন চট্টগ্রাম কারাগারে মারা গেলেন যুবলীগ নেতা খুলশীতে অবৈধ জুয়ার আসরের অভিযোগ, অসাধু কর্মকর্তাদের সম্পৃক্ততার গুঞ্জন চান্দগাঁও থানা জামায়াতের নির্বাচন বিভাগীয় দায়িত্বশীল সমাবেশে মুহাম্মদ উল্লাহ টেকনাফে দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীদের উদ্ধার ও চিকিৎসা সেবা দিল কোস্ট গার্ড চট্টগ্রামে আ.লীগের নাশকতা প্রতিরোধে এনসিপির মিছিল

২০ বছর ধরে খবর বিলি করা জাকিরের মৃত্যু হলো সড়ক দুর্ঘটনায়

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় একজন সংবাদপত্র বিক্রেতা নিহত হয়েছেন। তাঁর নাম মো. জাকির হোসেন (৪৫)। আজ ভোরে নগরীর আকবর শাহ থানার কর্ণেল হাট কাট্টলী নুরুল হক উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। উত্তরবঙ্গ থেকে আসা ভাইবন্ধু নামের একটি যাত্রীবাহী বাস জাকিরকে ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলে মারা যান।

দীর্ঘ ২০ বছর যাবৎ নগরের কর্ণেল হাট এলাকায় সংবাদপত্র বিক্রয় ব্যবসায় জড়িত ছিলেন তিনি। নিহত জাকির চট্টগ্রামের সংবাদপত্র এজেন্ট মো. ইসহাক এর হকার ছিলেন।

চিটাগাং নিউজ পেপার এজেন্ট স্টাফ সমিতির সভাপতি কাজী আবদুর রহিম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, নিহত জাকিরের গ্রামের বাড়ি নোয়াখালী জেলার সুধারাম থানার গোপীনাথপুর গ্রামে। তিনি মৃত মকবুল আহমদের সন্তান।

আজ আসরের নামাজের পর নগরের ফিরোজশাহ কলোনিসংলগ্ন মালিপাড়া এলাকায় জানাজ শেষে তাঁর মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়। আকবর শাহ থানার পুলিশ ঘাতক বাস ও চালককে আটক করেছে।

জাকিরের মৃত্যুতে চট্টগ্রাম সংবাদপত্র এজেন্ট অ্যাসোশিয়েশন গভীর শোক প্রকাশ করেছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com