বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৯:০১ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
শ্রীমঙ্গলে বিক্রিত জমি রেজিস্ট্রি করে না দিয়ে গোপনে অন্যত্র বিক্রির অভিযোগ যশোরের ঝিকরগাছায় ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ও নগদ টাকা সহ ব্যাবসায়ী আটক ত্রয়োদশ সংসদ নির্বাচনের পূর্বাপর ‘তিন মাসে ‌‌১৩৩ সাম্প্রদায়িক সহিংসতা’, উদ্বেগ ঐক্য পরিষদের শ্রীমঙ্গলে সাড়ে ৮ হাজার লিটার ভোজ্য তেল মজুদ, এক প্রতিষ্টানকে অর্থদন্ড শ্রীমঙ্গল পৌরসভার ফুটপাত দখলমুক্ত অভিযান বড়লেখায় ৪ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ডিমলায় নবম শ্রেণির ছাত্রী গণধর্ষণের ৪৮ ঘন্টা না পেরুতেই ৬ বছরের শিশু ধর্ষণ, গ্রেপ্তার ১ “অভাব নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারণ”—চ্যাম্পিয়ন ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মৌলভীবাজারে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নেত্রকোনায় শিশুদের মধ্যে হামের প্রকোপ বৃদ্ধি, এক শিশুর মৃত্যু

মিয়ানমারকে সাবমেরিন উপহার দিল চীন

মিয়ানমারকে নতুন একটি সাবমেরিন উপহার দিয়েছে চীন। গত ২৪ ডিসেম্বর মিয়ানমার নৌবাহিনীর ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে চীনের তরফ থেকে ডিজেল-ইলেকট্রিক সাবমেরিন উপহার দেওয়া হয়। এর মাধ্যমে মিয়ানমারের নৌবাহিনী এখন দুইটি সাবমেরিন মালিক হল।

মিয়ানমারের দৈনিক ইরাবতীর খবরে বলা হয়েছে, গত সপ্তাহে ইয়াঙ্গুনে সিনিয়র জেনারেল মিন অং হ্লাইংয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত নৌবাহিনীর প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এই সাবমেরিনটি চীনের তরফ থেকে হস্তান্তর করা হয়।

চীনের দেওয়া নতুন এই সাবমেরিনটি দুই পদ্ধতি চালানো যাবে। এটি ডিজেল এবং ইলেকট্রিক- দুই ভাবে পরিচালিত হয়। এর আগে ২০১৯ সালের ডিসেম্বর মাসে ভারতের কাছ থেকে রাশিয়ার তৈরি একটি কিলো ক্লাস সাবমেরিন ক্রয় করে মিয়ানমার।

আইএনএস সিন্ধুবীর নামের ওই সাবমেরিনটি মিয়ানমার নৌবাহিনীতে ইউএমএস মিনে থেইনখাতু নামে যুক্ত হয়।

বর্তমানে যুক্ত হওয়া মিন ইয়ে কিয়াও তিন নামক দ্বিতীয় এ সাবমেরিনটি চীনের তৈরি একটি মিং ক্লাস টাইপ ০৩৫ সাবমেরিন। এটি দেশটির নৌবাহিনীতে অ্যাটাক সাবমেরিন ও প্রশিক্ষণ সাবমেরিন উভয় হিসেবে কাজ করবে।

উল্লেখ্য, মিয়ানমারের সামরিক বাহিনীর জন্য অস্ত্র ও রসদ সরবরাহকারী অন্যতম দেশ হচ্ছে চীন। বর্তমানে মিয়ানমার রাশিয়া থেকে আরেকটি আরও উন্নততর কিলো ক্লাস সাবমেরিন কেনার জন্য আলোচনা চালাচ্ছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com