বুধবার, ০৬ মে ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
চকরিয়া প্রেসক্লাবের উপ-দপ্তর সম্পাদক নির্বাচিত হলেন সাংবাদিক ফয়সাল আলম সাগর গণপূর্তে প্রভাবশালী সিন্ডিকেটের অভিযোগ: টেন্ডার, পদোন্নতি ও প্রকল্প বাণিজ্যে অতিরিক্ত প্রধান প্রকৌশলীকে ঘিরে তোলপাড় শ্রীমঙ্গলে লোকালয় থেকে বাফ ট্রাইপড কিলব্যাক সাপ উদ্ধার সৌন্দর্যবর্ধনের নামে চুক্তি লঙ্ঘন করে স্থাপনা করা চলবেনা: মেয়র ডা. শাহাদাত সাংবাদিক উন্নয়ন পরিষদের উদ্যোগে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে বাংলাদেশ প্রেস ইউনিটির মুক্ত সভা নেত্রকোনায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কথা-কাটাকাটির জেরে যুবক খুন বহিরাগত যাত্রী, নষ্ট বাস, অ্যাম্বুলেন্স সংকট—বেরোবি পরিবহনে অব্যবস্থাপনা নেত্রকোনার হাওর পাড়ের কৃষকদের আর্তনাদ শ্রীমঙ্গলে মসজিদে ঢুকে এক মুসল্লীকে হত্যা, ঘাতক আটক

টাঙ্গাইলে জিয়াউর রহমানের ৪১তম শাহাদত বার্ষিকী পালিত

বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪১তম শাহাদত বার্ষিকী যথাযথ মর্যাদায় পালন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করেছে টাঙ্গাইল জেলা বিএনপি। এ উপলক্ষে সোমবার সকালে বিএনপি কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত করণ, কালো পতাকা উত্তোলন, কালো ব্যাচ ধারণ এবং টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভার পর খাদ্য বিতরণের উদ্বোধন করেন বিএনপির নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও টাঙ্গাইল জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আহমেদ আজম খান। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক বেনজির আহম্মেদ টিটো।
এ সময় আরও উস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক হাসানুজ্জামিল শাহীন, যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, যুগ্ম আহবায়ক কাজী শফিকুর রহমান লিটন, যুগ্ম আহবায়ক দেওয়ান শফিকুল ইসলাম, যুগ্ম আহবায়ক অমল ব্যানার্জী, জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট আলী ইমাম তপন, সদস্য আতাউর রহমান জিন্নাহ, সদস্য আশরাফ পাহেলীসহ যুবদল, ছাত্রদল, মহিলাদল, মুক্তিযোদ্ধাদল, স্বেচ্ছাসেবকদল, তাঁতীদল, কৃষকদল জাসাস, শ্রকিদলসহ সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব মাহমুদুল হক সানু।
আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশ গঠনে জিয়াউর রহমানের অবদানের কথা স্মরণ করেন। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সু-স্বাস্থ্যা কামনা করে বিশেষ দোয়া করেন।
এরপর অ্যাডভোকেট আহমেদ আজম খান নেতৃবৃন্দদের নিয়ে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে রান্না করা খাদ্য বিতরণে অংশ নেয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com